দেশের বাজারে সোনার দাম ভরিতে যত টাকা কমলো

আরটিভি নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০১:২১ পিএম


দেশের বাজারে সোনার দামে ভরিতে কমলো ৯২১৪ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম টানা ৬ দফা বৃদ্ধির পর অবশেষে কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী দেশের বাজারে সোনার দাম: ২২ ক্যারেট: ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

বিজ্ঞাপন

এর আগে,  মঙ্গলবার (৩ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায় নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতি অনুযায়ী ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা। 

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে। এ সময় দাম ২৪ দফা বৃদ্ধি ও ১৩ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে সোনার দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার কমানো হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission