ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঢালাওভাবে ব্যবসায়ীদের কালিমা দেওয়া ঠিক না: ড. ফাহমিদা খাতুন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে এবং এই অবস্থায় অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

শনিবার (৭ মার্চ) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক পালাবদলের সময় প্রতিহিংসার কারণে অনেক সময় ব্যবসায়ীদের প্রতি সুবিচার করা হয় না। ঢালাওভাবে ব্যবসায়ীদের ওপর কালিমা দেয়া ঠিক নয়। যারা দেশের উন্নয়ন ও কর্মসংস্থানে অবদান রাখতে চান, নির্বাচিত সরকারের উচিত তাদের সুযোগ করে দেওয়া। তিনি যাচাই-বাছাই সাপেক্ষে ব্যবসায়ীদের বন্ধ হওয়া ব্যাংক হিসাব খুলে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তবে যারা অন্যায় করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনার কথা জানান তিনি।

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংককে অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অতীতে এই প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করার ফলে ইচ্ছাকৃত ঋণখেলাপির পরিমাণ বেড়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ বিঘ্নিত হওয়ার মাধ্যমে দেশের অর্থনীতি আরও চাপের মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে ব্যবসায়ীদের আস্থায় আনা জরুরি। ব্যবসায়ীদের বিরুদ্ধে ঢালাও মামলা ও ব্যাংক হিসাব জব্দ করার ফলে বিনিয়োগে প্রতিকূল পরিবেশ তৈরি হচ্ছে।

বর্তমান গভর্নর মোস্তাকুর রহমানের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, নতুন গভর্নরকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংককে তারল্য সহায়তা দেওয়ার সিদ্ধান্তগুলো বর্তমান গভর্নরের দায়িত্ব নেয়ার আগেই পূর্ববর্তী গভর্নর ড. আহসান এইচ মনসুরের সময়ে নেয়া হয়েছিল। নতুন গভর্নরের কাজের মূল্যায়নের জন্য আরও সময়ের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

‘অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমেই নতুন সরকার জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে’ শীর্ষক এই ছায়া সংসদে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিনসহ বিশিষ্ট সাংবাদিকরা।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
জাঙ্গিয়ায় লুকিয়ে ইয়াবা পাচার, শেষ রক্ষা হলো না কাপড় ব্যবসায়ীর
পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী ও তার স্ত্রীকে পিটিয়ে জখম
সিপিডিতে সম্মানীয় ফেলোর দায়িত্ব নিচ্ছেন ড. ফাহমিদা খাতুন