ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে আটকা বড় অঙ্কের রপ্তানি পণ্য, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে সাপ্তাহিক ১,০০০ টিইইউর (বিশ ফুট সমতুল্য ইউনিট) বেশি রপ্তানি পণ্য। প্রধান শিপিং লাইনগুলো বুকিং স্থগিত করায় আলু, কৃষিপণ্য, হিমায়িত খাদ্য ও তৈরি পোশাক বোঝাই কনটেইনারগুলো এখন বিভিন্ন বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) পড়ে রয়েছে।

এরই মধ্যে দীর্ঘ যুদ্ধের শঙ্কা তৈরি হওয়ায় ক্রমবর্ধমান স্টোরেজ খরচ ও অনিশ্চয়তার মুখে পড়েছেন রপ্তানিকারকরা।

এই অচলাবস্থার প্রথম শিকার হয়েছে দুবাইগামী একটি মৌসুমি আলুর চালান। এসআর ইমপেক্স লিমিটেডের ২৮ টনের একটি চালান প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং শেষে ১ মার্চ বগুড়া থেকে চট্টগ্রামে পৌঁছায়। পরদিন চালানটি জেবেল আলী বন্দরের উদ্দেশে জাহাজে তোলার কথা ছিল। কিন্তু কার্গোটি আর ডিপো ছেড়ে বের হতে পারেনি।

নিরাপত্তা ঝুঁকির কারণে শিপিং লাইনগুলো হঠাৎ মধ্যপ্রাচ্যের গন্তব্যে বুকিং নেওয়া বন্ধ করে দেওয়ায় কনটেইনারটি এখন একটি বেসরকারি আইসিডিতে পড়ে আছে।

এসআর ইমপেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফ্রেশ ফুড অ্যান্ড ফ্রুটস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান বলেন, পণ্য লোড করার সময় হঠাৎ শিপিং লাইন থেকে জানানো হয় যে তারা আর বুকিং নেবে না। আমাদের স্লটও বাতিল করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, আলু যাতে নষ্ট না হয়, সেজন্য কোনোরকমে অন্য একটি ডিপো থেকে কনটেইনার জোগাড় করে সেটিতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছি। এখন কেবল আলু সংরক্ষণের জন্যই আমাদের প্লাগিং ও ডিপো চার্জ দিতে হচ্ছে। সামনে কী হবে জানি না।

মোহাম্মদ ফোরকান বলেন, প্রতি সপ্তাহে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ৪৫০ টন আলু, আরও ৪৫০ টন কৃষি ও খাদ্যপণ্য এবং প্রায় ৩০০ টন হিমায়িত খাদ্য রপ্তানি হয়। তৈরি পোশাক ও অন্যান্য রপ্তানিসহ এর মোট মূল্য দাঁড়ায় প্রায় ১৭ মিলিয়ন ডলার।

আরও পড়ুন

রপ্তানিকারকদের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে সংকট আরও ঘনীভূত হতে পারে। এতে বাংলাদেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি বিভিন্ন শিল্পের খরচ বেড়ে যাবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট এই অচলাবস্থা দেশের বৃহত্তম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পেও বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

যদিও বাংলাদেশের মোট পোশাক রপ্তানির মাত্র ২ শতাংশের কিছু বেশি (প্রায় ৮০০ মিলিয়ন ডলার) মধ্যপ্রাচ্যে হয়, তবুও ঈদের কেনাকাটার মৌসুমে এই বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

রপ্তানিকারকরা বলছেন, উৎসবের মৌসুমকে কেন্দ্র করে যখন পুরোদমে রপ্তানি শুরু হওয়ার কথা, ঠিক তখনই এই যুদ্ধ শুরু হলো। এ অবস্থায় কর্মীদের ঈদ বোনাস আর বেতন পরিশোধ করা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে রপ্তানিকারকদের কপালে।

নতুন উদ্ভূত এই সঙ্কট শুধু রপ্তানিতেই নয়, চাপ বাড়াচ্ছে আমদানিতেও। সমুদ্রপথে বিঘ্ন ঘটায় শিল্পের কাঁচামালের প্রধান উৎস চীন থেকে পণ্য পরিবহনের ভাড়া (ফ্রেইট রেট) বাড়তে শুরু করেছে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক দিনে চীনের বন্দরগুলো থেকে কনটেইনারপ্রতি জাহাজ ভাড়া প্রায় ৩০০ ডলার বেড়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সনংতগঠন বিজিএমইএ-র সাবেক সহ-সভাপতি রাকিবুল আলম বলেন, জাহাজ ভাড়া বৃদ্ধি আমদানিকারকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু ক্ষেত্রে চীন থেকে হাই-কিউব কনটেইনারে পণ্য আমদানিতে ভাড়া প্রায় ৫০০ ডলার পর্যন্ত বেড়ে গেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ও ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ‌আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে, নতুন ঋণের জন্য কিছু শর্ত থাকবে, তা পূরণও করতে হবে।
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
ভ্যাট রিটার্ন দাখিলে নতুন অধ্যাদেশ জারি
নতুন বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত, তালিকাভুক্ত, নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে।
ভ্যাট রিটার্ন দাখিলে নতুন অধ্যাদেশ জারি
আরও পড়ুন
এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে সরছে বিপজ্জনক রাসায়নিক কনটেইনার
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর