দেশের বাজারে আজ সোনার ভরি কত?

আরটিভি নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ০৮:৫৫ এএম


দেশের বাজারে আজ সোনার ভরি কত?
ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানোর পর শুক্রবার আবারও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে মূল্যবান হলুদ ধাতুটির দাম। এর ফলে, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দামেই আজ শনিবার বিক্রি হবে সোনা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমেছে। এই পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

নতুন দামের তালিকা অনুযায়ী— দেশের বাজারে ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি সোনার দাম এখন পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। 

নতুন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

এছাড়া, সোনা ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে জুয়েলারি ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission