দেশের বাজারে টানা তিন দফা কমার পর আবারও সোনার দাম কমেছে। ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা। নতুন দামে সোমবার (১৬ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়। শনিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হবে।
এর আগে, শুক্রবার (১৩ মার্চ) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকায়। একই দিনে ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
আর তার আগের দিন বৃহস্পতিবার (১২ মার্চ) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকায় বিক্রি হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
আরটিভি/এসকে





