ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

২০২৬ সালের শুরুতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য উন্নতি: জিইডি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শুরুতে শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ক্রমবর্ধমান রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক খাত একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত ‘ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক (মার্চ ২০২৬)’ শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে লক্ষণীয় উন্নতি হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে যা ছিল ৩৩ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ১১ বিলিয়ন ডলার।

বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, একই সময়ে রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা একটি ইতিবাচক প্রবণতা নির্দেশ করে। রিজার্ভের এই সঞ্চয় দেশের তারল্য বৃদ্ধি করেছে এবং ব্যালেন্স অফ পেমেন্টে স্বল্পমেয়াদি স্থিতিশীলতা এনে দিয়েছে।

এই উন্নতির পেছনে মূল ভূমিকা রেখেছে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ। প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে মোট ৩ হাজার ২০ দশমিক ৭৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। বিশেষজ্ঞদের দৃষ্টিতে এটি কাঠামোগত উন্নতি। উচ্চ আমদানি ব্যয় মেটাতে এবং রিজার্ভ বৃদ্ধিতে এই প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট (আরইইআর) ভিত্তিক বিনিময় হার নিম্নমুখীভাবে সমন্বয় করা হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির সংকেত দেয়। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে টাকার স্থিতিশীল বিনিময় হার বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রচেষ্টার সাফল্যকেই প্রতিফলিত করছে।

খাদ্য নিরাপত্তা ও ভোক্তা কল্যাণে বড় অগ্রগতি হিসেবে চালের মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে চালের মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ২৪ শতাংশ, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২ দশমিক ৩৯ শতাংশে। বিশেষ করে মোটা চালে ঋণাত্মক মূল্যস্ফীতি দেখা গেছে এবং মাঝারি ও উন্নত মানের চালের দাম কমেছে। যা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক। উন্নত সরবরাহ ব্যবস্থা, মৌসুমি ফসল এবং সরকারি মজুত থেকে সরবরাহ বৃদ্ধির ফলে এই প্রবণতা দেখা গেছে।

অভ্যন্তরীণ ক্ষেত্রে রাজস্ব আদায় ধারাবাহিক অগ্রগতি বজায় রেখেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মোট রাজস্ব আদায় হয়েছে ৩০ হাজার ৫৫৯ কোটি টাকা। যা গত বছরের একই মাসের তুলনায় ৮ দশমিক ১৫ শতাংশ বেশি। এছাড়া, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অধীনে ব্যয় এবং ব্যবহারের হারও ফেব্রুয়ারিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন

এতে বোঝা যায়, বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থা দেশজুড়ে অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রচেষ্টা জোরদার করেছে।

ব্যাংকিং খাতেও স্থিতিশীলতা বজায় রয়েছে, যেখানে আমানত প্রবৃদ্ধি বছরে ১০ দশমিক ৪৪ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এটি জনগণের আস্থা ও সঞ্চয়ের অনুকূল পরিবেশের ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈশ্বিক জ্বালানি সংকটের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে একটি সতর্ক ও সক্রিয় নীতি কাঠামো অনুসরণ করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার নির্দেশনা
লোকসানকৃত চিনি কলে উৎপাদিত চিনি ব্যতীত অন্যান্য দ্রব্য দিয়ে বায়ো প্রডাক্ট তৈরি করে কীভাবে চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায় সে বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। 
চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার নির্দেশনা
স্মার্ট বন্দর তৈরিতে বড় উদ্যোগ / ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
দেশের সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রমকে আগামী ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কাগজবিহীন ও ‘স্মার্ট’ বন্দরে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
বিশ্ব তুলা দিবস আজ, আমদানিনির্ভর বাংলাদেশে বড় সম্ভাবনা
আজ ৭ অক্টোবর, বিশ্ব তুলা দিবস। কৃষি, কর্মসংস্থান, আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পায়নে তুলার অবদান তুলে ধরার পাশাপাশি টেকসই তুলা উৎপাদনের গুরুত্ব স্মরণে দিবসটি পালিত হচ্ছে।
বিশ্ব তুলা দিবস আজ, আমদানিনির্ভর বাংলাদেশে বড় সম্ভাবনা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। এর ফলে প্রায়ই পরিবর্তন হচ্ছে মূল্যবান এই ধাতুর দাম।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ
কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ বা ব্যাহত থাকা প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও সংশ্লিষ্ট ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।  বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসির পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছে। এর ফলে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-সংশ্লিষ্ট ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং আর্থিক লেনদেনের স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে ডেকে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, যত দ্রুত সম্ভব কিউ-ক্যাশের সুইচিং কার্যক্রম এবং সংশ্লিষ্ট সব কার্ডভিত্তিক সেবা চালু করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেসব ব্যাংক সরাসরি এনপিএসবির সঙ্গে যুক্ত, সেসব ব্যাংকের লেনদেন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের লেনদেনও স্বাভাবিকভাবে চলছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)সহ অন্যান্য পেমেন্ট সিস্টেমও স্বাভাবিক রয়েছে। সম্প্রতি কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ডসহ বিভিন্ন ডিজিটাল সেবা বন্ধ বা সীমিত হয়ে পড়ে। ব্যাংকভেদে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেলস (পিওএস), কার্ড লেনদেন, আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও কিউআর পেমেন্টসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের দেওয়া নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। প্রয়োজন হলে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের কথাও বলা হয়েছে। আরটিভি/এসআর
৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ
আরও পড়ুন
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার
রেমিট্যান্স প্রবাহে ১৩.৬ শতাংশ প্রবৃদ্ধি, ২৩ দিনে এল ৮ বিলিয়ন ডলারের বেশি
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ