দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১০:০০ এএম


দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে সোনা ও রুপা বিক্রি হচ্ছে হালনাগাদ কম দামে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়,  বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সোনা ও রুপার দাম কমানো হয়। এদিন ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার ক্ষেত্রে ১৭৫ টাকা পর্যন্ত কমানো হয়।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম কার্যকর হয় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে।

নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনা ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে, গত ৮ এপ্রিল সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেট সোনা বিক্রি হয় ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং মাত্র ৩ বার কমানো হয়েছিল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission