ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রণোদনা তহবিল থেকে কোন খাত কত টাকা পাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১০:২৪ পিএম
ছবি: সংগৃহীত

বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা দিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (২৩ মে) সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এ তহবিলের ঘোষণা দেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা আসবে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে। বাকি ১৯ হাজার কোটি টাকা থাকবে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে।

৪১ হাজার কোটি টাকার মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ হাজার কোটি টাকা। এই খাতে ২ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য ধরা হয়েছে। কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বরাদ্দ ৫ হাজার কোটি টাকা, যেখানে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কৃষি ও গ্রামীণ অর্থনীতি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ হাজার কোটি টাকা। এই খাতে ৯ লাখ মানুষের কর্মসংস্থানের আশা করছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি বৈচিত্র্যকরণ খাতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখানে ৫০ হাজার কর্মসংস্থানের লক্ষ্য রয়েছে।

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক হাব গড়ে তুলতে প্রথমবারের মতো ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে।

পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় প্রি-শিপমেন্ট ফাইন্যান্স ও প্যাকিং ক্রেডিট খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কুটির ও ক্ষুদ্র খাতের জন্য পিকেএসএফের মাধ্যমে বিতরণ করা হবে আরও ৫ হাজার কোটি টাকা।

বিদেশে কর্মসংস্থানের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা এবং বেকারদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে আরও ১ হাজার কোটি টাকা দেওয়া হবে।

এ ছাড়া গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে আনসার ভিডিপি ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিবেশবান্ধব খাতে অর্থায়নের জন্যও বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার কোটি টাকা।

সৃজনশীল অর্থনীতি খাতে ৫০০ কোটি টাকা এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানি খাতে ২ হাজার কোটি টাকা এবং চামড়া ও জুতা রপ্তানি খাতে আরও ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই দুই খাতে মোট ১ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক
কৃষি প্রণোদনা পেলেন ৩ হাজার ২২০ কৃষক
বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ ও নীতি সহায়তা বাস্তবায়নে ধীরগতি
৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে মিলবে ছাড় ও প্রণোদনা