বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৯:০১ পিএম


বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।

মঙ্গলবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনায় বিশ্ববাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছিল। 

তবে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর ঘোষণা দিলে সেই আশাবাদ অনেকটাই কমে যায়।

এরপর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২.৪ শতাংশ বেড়ে ৯৮.৫০ ডলারে পৌঁছেছে। 

যদিও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম শুক্রবারের তুলনায় ৪.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.০৪ ডলারে নেমেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালু হওয়ার সম্ভাবনায় এখনো বাজারে কিছুটা ইতিবাচক মনোভাব রয়েছে। এপ্রিলের শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলারের ওপরে উঠলেও বর্তমানে তা কিছুটা কমেছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission