রেমিট্যান্সের ওপর ভ্যাট আরোপ করা হয়নি: এনবিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৩ জুন ২০১৮ , ০৮:০৭ পিএম


রেমিট্যান্সের ওপর ভ্যাট আরোপ করা হয়নি: এনবিআর

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ‍ওপর কোন ভ্যাট বা মূল্য সংযোজন কর বসানো হয়নি।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাজেটে রেমিট্যান্সের ওপর ভ্যাট বসানোর খবর প্রচারের পরিপ্রেক্ষিতে আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের উপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপিত হয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।  এটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।

দেশের বৈধ রেমিট্যান্স প্রবাহ বন্ধ করে হুন্ডির মাধ্যমে বৈদেশিক মুদ্রা প্রেরণের অপপ্রয়াস হিসাবে এ প্রচারণা চালানো হতে পারে বলে মনে করছে এনবিআর।

--------------------------------------------------------
আরও পড়ুন : অস্থিরতা কেবল মাংসে
--------------------------------------------------------

বিবৃতিতে আরও বলা হয়, মূল্য সংযোজন কর আরোপিত হয় পণ্য বা সেবা সরবরাহের উপর। কিন্তু প্রবাসীরা দেশের বাইরে কঠোর শ্রমে যে সেবা দিয়ে থাকেন তার বিনিময়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এ সম্পূর্ণ কার্যক্রম মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ধারা ৩ এর উপ-ধারা ২(ক) মোতাবেক সেবা রপ্তানি হিসেবে বিবেচিত।

সুতরাং এ রপ্তানি কার্যক্রম ভ্যাটের আওতা বহির্ভূত। অর্থাৎ রেমিট্যান্স সীমা নির্বিশেষে এ খাতের উপর কোনো ভ্যাট প্রযোজ্য নয়। তাই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স পাঠাতে পারেন।

বিবৃতিতে আরও বলা হয়, অবৈধ চ্যানেল বা হুন্ডির মাধ্যমে বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স করা হলে তা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে না। তাই হুন্ডির মাধ্যমে বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স পাঠানো থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন :

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission