মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা কিশোরগঞ্জের মেয়ে তানজিম

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ , ০২:৩১ এএম


তানজিম মুনতাকা সর্বা
সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তানজিম মুনতাকা সর্বা। ১০০ নম্বরের ১ ঘন্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছে সে।

বিজ্ঞাপন

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। 

কিশোরগঞ্জের  কটিয়াদী পৌরসভার বেথইর গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রহমান (সবুজ) ও গৃহিনী চায়না বেগমের মেয়ে তানজিম মুনতাকা সর্বা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় সে। রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল এই মেধাবী।

বিজ্ঞাপন

তানজিমের এমন সাফল্যে আনন্দিত পরিবার ও এলাকার স্বজনরা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission