ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা শিক্ষা মন্ত্রণালয়ের

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: সংগৃহীত

পলিটেকনিক ইনস্টিটিউটের চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স তিন বছরে নামিয়ে আনার চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এটি বাস্তবায়ন করা গেলে শিক্ষার্থীরা এক বছর আগেই কর্মজীবনে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভায় শিক্ষামন্ত্রী উন্নয়ন কর্মসূচি সততা ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

আরও পড়ুন

এ সময় কারিগরি শিক্ষার উন্নয়নে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং নতুন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও আলোচনা হয়। আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে মডেল পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলার বিষয়টিও সভায় গুরুত্ব পায়।

সভায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিকগুলোতে বর্তমানে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে আগে এই কোর্সের মেয়াদ ছিল তিন বছর। সভায় জানানো হয়, চার বছর মেয়াদি করার পরও পাঠ্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এ অবস্থায় কোর্সের মেয়াদ আবার তিন বছর করা হলে এর সম্ভাব্য সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। মেয়াদ কমানো হলে শিক্ষার্থীরা এক বছর আগেই কর্মজীবনে প্রবেশের সুযোগ পাবে বলে সভায় উল্লেখ করা হয়।

সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রে নেতৃত্বকে এমনভাবে নিশ্চিত করতে হবে যেন, উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতি সততা, নৈতিকতা এবং মানবিক মর্যাদার মূল্যবোধকে সমুন্নত রাখে।
শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্বান শিক্ষামন্ত্রীর
বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ‘একটি শিশুও বিদ্যালয়ের বাহিরে থাকবে না।’
বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
জকসুর উদ্যোগে জবির পাবলিক লাইব্রেরিতে বসছে ১০ টন ক্ষমতার এসি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ স্বস্তিদায়ক করতে পাবলিক লাইব্রেরিতে ১০ টন শীতাতপনিয়ন্ত্রণ ক্ষমতার পাঁচটি এসি স্থাপনের উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
জকসুর উদ্যোগে জবির পাবলিক লাইব্রেরিতে বসছে ১০ টন ক্ষমতার এসি
চরম দারিদ্র্যতায়ও থামেনি রাবি শিক্ষার্থী দীপার লড়াই
মেধা, পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পড়াশোনা চালিয়ে যাচ্ছেন রংপুরের বদরগঞ্জের প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থী দীপা রানি বিথি।
চরম দারিদ্র্যতায়ও থামেনি রাবি শিক্ষার্থী দীপার লড়াই
প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার প্রতিমন্ত্রীর
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি—এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার প্রতিমন্ত্রীর
আরও পড়ুন
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ পদে চাকরির সুযোগ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন
বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক
কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার