আলিয়া মাদরাসা শিক্ষা সংস্কারের দাবিতে শিবিরের মানববন্ধন

আরটিভি নিউজ

রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ০৬:৪৭ পিএম


আলিয়া মাদরাসা শিক্ষা সংস্কারের দাবিতে শিবিরের মানববন্ধন
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শিক্ষাব্যবস্থা ‘আলিয়া মাদরাসা শিক্ষা’ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

রোববার (২৭ এপ্রিল) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় মাদরাসা বিভাগের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। 

এ ছাড়া, বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, শিক্ষা সম্পাদক আব্দুল মোহাইমেন, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, ঢাকা মহানগর পূর্ব সভাপতি মোজাফফর হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিনসহ মানববন্ধনে মাদরাসা বিভাগের দায়িত্বশীল ও বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission