৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ০৩:৫৩ পিএম


৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
ফাইল ছবি

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু ঢাকাতেই থাকবে এ পরীক্ষার কেন্দ্র।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ এবং টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ প্রকাশ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission