ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গবেষণায় অসামান্য অবদানে স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক এম এ রহিম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

গবেষণা ও প্রশিক্ষণ খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৬ পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও কৃষিবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এ রহিম।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারি তালিকা অনুযায়ী, জাতীয় উন্নয়নে গবেষণা ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। কৃষি গবেষণা ও শিক্ষায় তার নেতৃত্ব দেশের কৃষিখাতে উন্নয়ন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অধ্যাপক এম এ রহিমের গবেষণার মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চারটি উচ্চফলনশীল কাঁঠালের জাত উদ্ভাবন করা হয়। জাতগুলো হলো, ডিআইইউ জ্যাকফ্রুট-১, ডিআইইউ জ্যাকফ্রুট-২, ডিআইইউ জ্যাকফ্রুট-৩ এবং ডিআইইউ জ্যাকফ্রুট-৪। ইতোমধ্যে এসব জাত জাতীয় বীজ বোর্ড ও কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন ও নিবন্ধন পেয়েছে।

তিনি দেশের ফল উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার গবেষণার মাধ্যমে ১২৮টি নতুন ফলের জাত উদ্ভাবিত হয়েছে। এর মধ্যে বিএইউ কুল বিশেষভাবে উল্লেখযোগ্য।

দীর্ঘ কর্মজীবনে কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন সময়ের স্বর্ণপদক, বঙ্গবন্ধু কৃষি পদক এবং একাডেমিক ও গণমাধ্যমভিত্তিক সম্মাননা। সর্বশেষ তিনি ২০২৪ সালে আজীবন সম্মাননা অর্জন করেন।

আরও পড়ুন

অধ্যাপক এম এ রহিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে পোস্টডক গবেষণাও সম্পন্ন করেন।

তিনি দীর্ঘদিন শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে কৃষি খাতে অবদান রেখে চলেছেন। এখন পর্যন্ত তিনি ৪০০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং শতাধিক গবেষণা শিক্ষার্থীর তত্ত্বাবধান করেছেন।

সরকার জানিয়েছে, দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সারাদেশে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন করা হয়েছে।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
সারা দেশ থেকে আসা প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশকে নিয়ে রাজধানীতে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ। স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রসংলগ্ন মাঠে অনুষ্ঠেয় এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ জুনকো তাকাহাশির সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। 
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় তথ্যচিত্র নির্মাণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
আরও পড়ুন
সংস্কৃতিতে অবদানে স্বাধীনতা পুরস্কার পেলেন হানিফ সংকেত
‘দলীয় স্বার্থে জাতীয় নেতাদের অশ্রদ্ধা করলে ইতিহাস ক্ষমা করবে না’
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী
জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী