হলি ক্রস কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ১৩১০ 

আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৩:২৯ পিএম


হলি ক্রস কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ১৩১০ 
ফাইল ছবি

রাজধানীর হলি ক্রস কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই থেকে ৩ আগস্ট রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ৭৮০টি, মানবিক শাখায় আসন ২৬০টি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে ২৭০টি আসন। শূন্য আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।

অনলাইনে ভর্তি আবেদনের পর ৮ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান বিভাগের এবং ৯ আগস্ট (শনিবার) মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান বিভাগ থেকে বাংলা, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মানবিকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা, ইংরেজি, সাধরণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা এসএসসি ২০২৫ সালের সিলেবাসে অনুষ্ঠিত হবে।

ভর্তির আবেদন যোগ্যতা

১. বিজ্ঞান বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেতে হবে। (এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে)।

২. মানবিক বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্য ৩ পেতে হবে শিক্ষার্থীদের।

৩. ব্যবসায় শিক্ষা: এসএসসি পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্য ৪ পেতে হবে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যোগ্যতা

১. বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ–৪ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও ‘মানবিক বিভাগে’ ভর্তির আবেদন করতে পারবে।

২. বিজ্ঞান বিভাগের ৪ দশমিক ২৫ জিপিএ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও ‘ব্যবসায় শিক্ষা বিভাগে’ ভর্তির আবেদন করতে পারবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য হলি ক্রস কলেজের নিজস্ব ওয়েবসাইট (www.hcc.edu.bd) থেকে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/ এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission