ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নিউজিল্যান্ডে ফুল স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডির সুযোগ, দিচ্ছে ২৫ লাখ টাকা

আরর্টিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০২:৪১ পিএম
নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগো । ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি অব ওটাগো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনা টিউশন ফিতে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে।

২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য দেওয়া এই গবেষণাভিত্তিক স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা পড়াশোনার খরচ ছাড়াও বড় অঙ্কের জীবনযাত্রা ভাতা পাবেন।

মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থীরা বছরে প্রায় ৩৫ হাজার নিউজিল্যান্ড ডলার পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ টাকারও বেশি। পাশাপাশি পুরো টিউশন ফি মওকুফ করা হবে। তবে স্টুডেন্ট সার্ভিস ফি ও স্বাস্থ্যবিমা আলাদাভাবে দিতে হবে।

পিএইচডি প্রোগ্রামে বছরে প্রায় ৩৪ হাজার নিউজিল্যান্ড ডলার ভাতা দেওয়া হবে এবং ৩৬ মাস পর্যন্ত টিউশন ফি সম্পূর্ণ মওকুফ থাকবে। এই ক্ষেত্রেও অতিরিক্ত কিছু খরচ শিক্ষার্থীকেই বহন করতে হবে।

আরও পড়ুন

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। মাস্টার্সের ক্ষেত্রে অবশ্যই থিসিসভিত্তিক প্রোগ্রাম হতে হবে, আর পিএইচডির জন্য প্রথম ডক্টরাল ডিগ্রিতে ভর্তি হতে হবে।

অ্যানাটমি, মেডিসিন, পাবলিক হেলথ, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, জিওলজি, ফিজিক্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইকোনমিকসসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন সারা বছরই খোলা থাকে বলে জানানো হয়েছে। এই ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর
প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষককে যোগদানের জন্য নিয়োগপত্র ২৪ সেপ্টেম্বরের মধ্যে জারি করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
নিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভি ইসলামের বিরুদ্ধে ফেসবুকে জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মুচলেকা নিয়ে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
আরও পড়ুন
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
সৌদিতে মাস্টার্সে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবির শিক্ষার্থী শামীম রেজা
স্কলারশিপ পেয়ে রাশিয়া যাচ্ছে ২ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে মিশর ছাড়লেন আলোচিত রাষ্ট্রদূত সামিনা নাজ