বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

আরটিভি নিউজ

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:৪১ পিএম


বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক
ছবি: সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে সংস্কারের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠক করেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পুসাব নেতারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থার নানা সংকট ও সম্ভাবনার দিক তুলে ধরেন। আলোচনায় শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা, উচ্চশিক্ষায় উন্নয়ন, সরকারের সহযোগিতা এবং একটি সংস্কার কমিশন গঠনের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।

পুসাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া, স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান অনি, সাকিব চৌধুরীসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বৈঠকে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৫ দফা সংস্কার প্রস্তাবনা সম্বলিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় মুক্তি সনদ’ শিক্ষা উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়। প্রস্তাবনায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী অধিকার সুরক্ষা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়গুলো গুরুত্ব পায়।

পুসাব নেতারা মনে করেন, সরকারের কার্যকর সহযোগিতা ও একটি সংস্কার কমিশন গঠন করা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আরও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে এবং মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে সক্ষম হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission