শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের জন্য নতুন নিয়ম

আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ০৮:৪৭ পিএম


শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের জন্য নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

দেশের ছয়টি বিভাগের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ নভেম্বর থেকে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথম ধাপে ছয় বিভাগের ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে ২০টি শর্তাবলি যুক্ত করা হয়েছে। এর মধ্যে ১০ নম্বর শর্তে বলা হয়েছে, বিবাহিত নারী প্রার্থীরা আবেদনে তাঁদের স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে প্রার্থী যেটি আবেদনে উল্লেখ করবেন, তার প্রার্থিতা সেই উপজেলা/ শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। উপজেলা/শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এছাড়া প্রার্থী যে উপজেলা/শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তিনি সে উপজেলা/শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা/উপজেলা ভুল করলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপের বিভাগগুলো হলো—রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিন দিন পর ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। এ কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরা রয়েছেন কমিটিতে। পরে ২ নভেম্বর সংশোধিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ প্রকাশ করা হয়। এতে নতুন সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়। এ দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি বিধিমালায় কিছু ‘শব্দগত পরিবর্তন’ আনা হয়েছে।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission