জরুরি সতর্কবার্তা দিয়ে মাউশির বিজ্ঞপ্তি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৮:৫১ পিএম


জরুরি সতর্কবার্তা দিয়ে মাউশির বিজ্ঞপ্তি
ফাইল ছবি

শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে বলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন প্রতারক চক্র প্রতিষ্ঠানটির লোগো ব্যবহার করে এসএসসিসহ অন্যান্য পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকদের ফোন দিচ্ছে। এসব চক্র নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে বৃত্তির টাকা প্রদানের কথা বলে আর্থিক তথ্য আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে অনেক শিক্ষার্থী ও অভিভাবক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ পরিস্থিতিতে প্রতারণা রোধে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সব পর্যায়ের দায়িত্বশীলদের অধিক সতর্ক থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃত্তির টাকার বিষয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হয় না। তাই অপরিচিত নম্বর থেকে ফোন পেলে কোনো আর্থিক তথ্য বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission