ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তির ফল প্রকাশ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০৫:১০ পিএম


ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তির ফল প্রকাশ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে।

বিজ্ঞাপন

এদিকে ফলাফল প্রকাশ ও পরবর্তী করণীয় সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি (বিজ্ঞান-৯৬২, ব্যবসায় শিক্ষা-২৭৮, মানবিক-১৬৯৪) আসনে ভর্তি হওয়ার জন্যে ১ লাখ তিন হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শাখা অনুযায়ী তিনটি পৃথক ফলাফল (মেধাক্রম অনুযায়ী) প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (https://admission.eis.du.ac.bd) লগইন করে দেখা যাবে। তাছাড়াও, আবেদনকারীরা যে কোন মোবাইল অপারেটর থেকে DU ALS <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৩ ডিসেম্বর  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission