৪৮তম বিসিএস নিয়ে জরুরি নির্দেশনা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৩:১৩ পিএম


৪৮তম বিসিএস নিয়ে জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের বিএমডিসির সনদ দাখিলের জন্য ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে গুগল ফরমটি আবশ্যিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হলো।

এতে বলা হয়, মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে হার্ডকপি কমিশনে দাখিল করেছেন তাদেরকেও আবশ্যিকভাবে গুগল ফরমটি পূরণ করতে হবে।

বিজ্ঞাপন

আগামী ৩১ মার্চের পর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না।

গত বছর ১৮ জুলাই ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ১১ সেপ্টেম্বর। সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission