ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১০:৩২ পিএম
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগের বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

সেবার ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হতে আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৮ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এই আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিছু বিশেষ দক্ষতাকেও প্রধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে, প্রার্থীকে মোটরসাইকেল চালনায় অত্যন্ত পারদর্শী হতে হবে। সেই সাথে কম্পিউটারে বেসিক কাজ যেমন—এমএস অফিস, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং বিষয়ে কমপক্ষে ৩ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন

শারীরিক যোগ্যতা ও বয়সসীমার বিশেষ শর্তাবলি

সার্জেন্ট পদে নিয়োগের ক্ষেত্রে শারীরিক গঠন ও সুস্থতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হওয়া বাধ্যতামূলক। উভয় ধরনের প্রার্থীর ক্ষেত্রে দৃষ্টিশক্তি ৬/৬ থাকা আবশ্যক।

বয়সসীমার ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের বয়স ২ এপ্রিল ২০২৬ তারিখে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। একটি বিশেষ শর্ত হলো, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এমনকি তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন না।

বেতন কাঠামো ও আকর্ষণীয় অন্যান্য সুযোগ-সুবিধা

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে বেতন পাবেন। এই গ্রেডের মূল বেতন স্কেল হলো ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা। মাসিক বেতনের পাশাপাশি নিয়োগপ্রাপ্তরা সরকার কর্তৃক প্রদত্ত নানা সুযোগ-সুবিধা ভোগ করবেন। এর মধ্যে রয়েছে বিনা মূল্যে উন্নতমানের পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, মানসম্মত চিকিৎসা সুবিধা এবং পরিবারের জন্য নির্দিষ্ট হারে রেশন সামগ্রী। মূলত সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা—উভয় দিক থেকেই এই পদটি বেশ আকর্ষণীয়।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট (http://police.teletalk.com.bd) এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের জন্য মাত্র ৪৮ টাকা ফি জমা দিতে হবে। এই ধাপে উত্তীর্ণ হলে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে ২২৩ টাকা জমা দিয়ে ফরম পূরণ করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২ এপ্রিল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, নিয়োগের ক্ষেত্রে কোনো ধরণের আর্থিক লেনদেন বা অসদুপায় অবলম্বন করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেট তথ্য বা নির্দেশনা জানতে পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে। যোগ্য প্রার্থীদের সঠিক সময়ে আবেদন সম্পন্ন করে স্বপ্নের ক্যারিয়ার গড়ার প্রস্তুতি শুরু করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

নিয়োগ বিজ্ঞপ্তি ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক পদে ৬ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১০০। অনলাইনে আবেদনের পর হার্ডকপি জমা দিতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি
আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ 
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপনার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ 
বুটেক্সে শিক্ষকসহ ১৪ জনের চাকরি, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুটেক্সে শিক্ষকসহ ১৪ জনের চাকরি, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
১ বছরের অভিজ্ঞতা থাকলেই এসএমসিতে চাকরির সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১ বছরের অভিজ্ঞতা থাকলেই এসএমসিতে চাকরির সুযোগ
আকর্ষণীয় বেতনে প্রিমিয়ার ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আকর্ষণীয় বেতনে প্রিমিয়ার ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন
আরও পড়ুন
পুলিশি সেবা এখন হাতের মুঠোয়, ঘরে বসেই করা যাচ্ছে জিডি
কেনটাকিতে সড়কে দায়িত্ব পালনকালে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু