ইউরোপে স্কলারশিপে উচ্চশিক্ষার দারুণ সুযোগ, আবেদন করুন এখনই 

আরটিভি নিউজ  

শনিবার, ০২ মে ২০২৬ , ০১:১১ পিএম


ইউরোপে স্কলারশিপে উচ্চশিক্ষার দারুণ সুযোগ, আবেদন করুন এখনই 
ছবি: সংগৃহীত

ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? তাহলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এসেছে বড় সুযোগ। মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপের আওতায় এবার মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ দেওয়া হচ্ছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ইরাসমাস মুন্ডাস ডব্লিউওপি-পি প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ১০ মে ২০২৬।

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা মাসে প্রায় এক হাজার ইউরো ভাতা পাবেন। পাশাপাশি পুরো বা আংশিক টিউশন ফি মওকুফের সুবিধাও থাকবে। ভ্রমণ ব্যয় এবং স্বাস্থ্যবিমার সুবিধাও দেওয়া হবে এই প্রোগ্রামে।

আরও পড়ুন

আবেদনের জন্য প্রার্থীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং ইংরেজি ভাষায় ন্যূনতম মধ্যম স্তরের দক্ষতা থাকতে হবে। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। ভালো একাডেমিক ফলাফল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। গবেষণার অভিজ্ঞতা থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে।

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে নির্ধারিত ওয়েবসাইটে

এটি ইউরোপে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম সেরা সুযোগগুলোর একটি।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission