চারটি নতুন ইনস্টিটিউট পাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ  

সোমবার, ১১ মে ২০২৬ , ০৮:৪১ পিএম


চারটি নতুন ইনস্টিটিউট পাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

নতুন চারটি ইনস্টিটিউট পাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। সর্বশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. রাসেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমিত সংখ্যক শিক্ষক ও জনবল নিয়ে শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়  প্রশাসন। স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় দুটি ভাড়া ভবনে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম চলছে। বর্তমানে দুটি ফ্যাকাল্টি নিয়ে একাডেমিক কার্যক্রম চললেও নতুন করে আরও চারটি ইনস্টিটিউট খোলার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। 

বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কৃষি গবেষণার পথ প্রশস্ত করতে সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে বিশেষ গবেষণা অনুদান প্রদান করেছে। অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সাথে কুড়িকৃবির সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু হয়েছে।

চলতি বছরে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সিন্ডিকেট সভায় চর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট, ফ্রেশওয়াটার ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট এবং ভেজিটেবলস এন্ড ফ্রুটস রিসার্চ ইনস্টিটিউট নামে চারটি ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। 

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রাসেদুল ইসলাম বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ এর সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে দুটি ফ্যাকাল্টিতে পাঠদান চললেও আগামীতে আমরা চারটি ইনস্টিটিউট চালুর অনুমোদন পেয়েছি। আশা করছি, সরকার দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উদ্যোগ নেবে। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সঠিক সময়ে অনুদান পেলে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় অচিরেই একটি আধুনিক ও বিশ্বমানের গবেষণাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission