জরুরি সংবাদ সম্মেলন ডাকল ইউজিসি

আরটিভি নিউজ

সোমবার, ১১ মে ২০২৬ , ০১:৫৫ পিএম


জরুরি সংবাদ সম্মেলন ডাকল ইউজিসি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে দিনব্যাপী জাতীয় কর্মশালাকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। 

সোমবার (১১ মে) ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপান্তরের লক্ষ্যে আগামী ১২ মে ২০২৬ মঙ্গলবার ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক দিনব্যাপী জাতীয় কর্মশালার আয়োজন করেছে ইউজিসি।

আরও পড়ুন

কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিতব্য এ কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেবেন।

এই কর্মশালাকে কেন্দ্র করে আজ বিকেল ৩টায় ইউজিসি ভবনের ষষ্ঠ তলার সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ কমিশনের সদস্যবৃন্দ, সচিব, পরিচালক এবং কর্মশালা আয়োজক কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণ ও সংবাদ প্রচারের স্বার্থে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপার্সন পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইউজিসি।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission