ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এসএসএফ সদস্যের গলাধাক্কা নিয়ে যা বললেন আমান

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি কর্মশালায় আজ সকালে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠান শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। তবে প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে ভিড়ের মধ্যে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতাকে নিরাপত্তা বাহিনীর ধাক্কা দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, সকাল ১১টার পর সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পায়ে হেঁটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনের দিকে রওনা হন। এ সময় ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে অভিবাদন জানাতে ভিড় করেন। ভিড় ঠেলে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফের (স্পেশাল সিকিউরিটি ফোর্স) এক সদস্য তাকে গলাধাক্কা দিয়ে সরিয়ে দেন। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা বিতর্ক।

বিকেলে বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান। তিনি বিষয়টিকে ‘হিট অব দ্য মোমেন্ট’ বা পরিস্থিতির কারণে উদ্ভূত ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। আমান লেখেন, আমাদের ভালোবাসার অবিকল্প শব্দ তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন, এটা আমাদের জন্য পরমানন্দের। তিনি আমাদের আবেগের জায়গা, আবার একই সঙ্গে তিনি দেশের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেশের সার্বভৌমত্বের জন্য জরুরি। প্রচণ্ড ভিড়ের মধ্যে নিরাপত্তারক্ষীদের হিমশিম খেতে হয়। হয়তো কারো পেশাদারত্বের ঘাটতি থাকতে পারে, তবে আমি নিশ্চিত ওই এসএসএফ সদস্য ইচ্ছে করে এটি করেননি। ভিড়ের চাপে এমনটা ঘটে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীদের জবাব দিয়ে আমান বলেন, যারা এই ঘটনা নিয়ে মজা নিচ্ছে, তাদের পরচর্চা ছাড়া কাজ নেই। যে তারেক রহমান দেশের জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন, তার জন্য আমি অপমান সইতে পারি এবং আমৃত্যু তার পাশে ভ্যানগার্ড হয়ে থাকব।

এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সিনেট ভবন থেকে মিলনায়তন পর্যন্ত রাস্তার দুই পাশে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীর সফরের ফলে দীর্ঘ সময় পর ঢাবি ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। তবে এসএসএফের ওই আচরণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে নিরাপত্তার প্রয়োজনে স্বাভাবিক বললেও কেউ কেউ অতি উৎসাহী আচরণ বলে মন্তব্য করেছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে ৫০ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের একটি শ্রেণিকক্ষকে বেডরুমে পরিণত করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় ৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ত্যাগ করলেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলাম।
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যার প্রতিবাদ ও বিচার ত্বরান্বিত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইনে ভর্তির তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানা যায়। উচ্চমাধ্যমিক পর্যায়ের দেশের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এ চিঠি পাঠানো হয়েছে। এতে জানা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইন সিস্টেমে ভর্তি আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে ভর্তি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হলো। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটের প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগ-ইন করে কলেজে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে অনলাইন ভর্তি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। ভর্তির ওয়েবসাইটে ভিজিট করতে ক্লিক করুন এখানে আরটিভি/ এসকেডি  
একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
আরও পড়ুন
৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী
আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা
সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেন শুরু, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা
আন্ডারওয়্যারের ভেতর মিলল ৩ কোটি টাকার সোনা, অতঃপর...