ঈদুল আজহার ছুটি শেষে কাল রোববার খুলছে মাদরাসা

আরটিভি নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৪:২৪ পিএম


ঈদুল আজহার ছুটি শেষে কাল রোববার খুলছে মাদরাসা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মাদ্রাসায় টানা ২৩ দিনের ছুটি শেষে হচ্ছে। দীর্ঘ ছুটি কাটিয়ে রোববার (১৪ জুন ২০২৬) দেশের মাদরাসাশিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আবার ক্লাস শুরু হবে।

মন্ত্রণালয় ঘোষিত শিক্ষাপঞ্জি অনুসারে, মাদরাসাগুলোয় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসা) ২৪ মে ছুটি শুরু হয়। তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে ছিল প্রতিষ্ঠানের শেষ ক্লাস বা কর্মদিবস। মাদরাসাগুলোর এ ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি পেয়েছে।

আরও পড়ুন

এদিকে জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জুলাইয়ে আবারও একটি সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে এক দিনের ছুটি থাকবে। এ ছাড়া আগস্টের ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার শোম্বা ও ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বরেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা–ই–ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission