এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

আরটিভি নিউজ  

বুধবার, ১৭ জুন ২০২৬ , ১০:৩৪ পিএম


এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ লক্ষ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ, সায়েন্টিফিক ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে পরীক্ষা চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ খোলার কথাও জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা ও নিয়ন্ত্রণ কক্ষ চালুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বোর্ডের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়।

আরও পড়ুন

একটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে এবং কেন্দ্রের আশপাশের রাস্তা যানজটমুক্ত রাখতে সকাল সাড়ে আটটাতেই কেন্দ্রের গেট খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, এইচএসসি পরীক্ষার কেন্দ্রসমূহের আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবল পরীক্ষার্থীদের কেন্দ্রের অভ্যন্তরে সকাল সাড়ে আটটা থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ সংক্রান্ত আগের নিয়ম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহার সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি কেন্দ্রে নন-প্রোগ্রামেবল আটটি নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অনুমোদিত মডেলগুলো হলো— FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991EX, FX-991ES, FX-991ES Plus এবং FX-991CW। এর বাইরে অন্য কোনো মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষা কক্ষে আনা যাবে না। এ ছাড়া সময় দেখার জন্য পরীক্ষার্থীরা কেন্দ্রে কেবল সাধারণ কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা শিক্ষা বোর্ডে একটি সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের সমস্যা, তথ্য আদান-প্রদান বা জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নির্দিষ্ট কিছু নম্বর ও ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো— টেলিফোন: ০২-২২৩৩৬৯৮১৫ এবং মোবাইল: ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২। এ ছাড়া controller@dhakaeducationboard.gov.bd এই ই-মেইল ঠিকানাতেও যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission