ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সিএইএসের সঙ্গে গবেষণা চুক্তিতে যবিপ্রবির এনএএমই ল্যাব

যবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি: আরটিভি

কৃষিতে ন্যানোপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট স্টেশন (সিএইএস)-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোবায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই) ল্যাব।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এনএএমই ল্যাবের পরিচালক ও যবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান এবং সিএইএসের পরিচালক ড. জেসন সি. হোয়াইট আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

পাঁচ বছর মেয়াদি এ চুক্তির আওতায় ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন, বিশেষ করে ন্যানো-সার ও ন্যানো-কীটনাশক উদ্ভাবন এবং এর ব্যবহার নিয়ে যৌথ গবেষণা পরিচালিত হবে। এছাড়া, চুক্তির আওতায় যবিপ্রবির এনএএমই ল্যাবের গবেষক ও শিক্ষার্থীরা এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সিএইএসে গবেষণার সুযোগ পাবেন। একই সঙ্গে যৌথ আন্তর্জাতিক গবেষণা প্রকল্পেও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

এই যৌথ উদ্যোগ সম্পর্কে অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান জানান, এই চুক্তিটি ন্যানো-কৃষি খাতে গবেষণার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এটি যেমন টেকসই কৃষি সমাধানের পথ প্রসারিত করবে, তেমনি স্থানীয় গবেষকদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার বড় সুযোগ তৈরি করে দেবে।

প্রসঙ্গত, সিএইএস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্বের শীর্ষস্থানীয় ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণা কেন্দ্রগুলোর অন্যতম। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রথম কৃষি গবেষণা কেন্দ্র। সিএইএসের মূল লক্ষ্য হলো গবেষণা পরিচালনা করা। পাশাপাশি, প্রতিষ্ঠানটি সাধারণ মানুষকে শিক্ষিত করা এবং কৃষি, জনস্বাস্থ্য ও পরিবেশগত সমস্যা সমাধানে সচেষ্ট ব্যক্তিদের কাছে নতুন গবেষণালব্ধ তথ্য পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’-এর শিরোপা জিতেছে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগ। 
বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। 
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
আন্তর্জাতিক তায়কোয়ানডোয় রাবির সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক
নেপালে অনুষ্ঠিত প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে ছয়টি পদক অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় শিক্ষার্থী। এর মধ্যে দুটি সোনা, একটি রৌপ্য ও তিনটি তাম্রপদক । 
আন্তর্জাতিক তায়কোয়ানডোয় রাবির সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক
রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাংবাদিক সংগঠন রুয়েট রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) প্রতিনিধিরা। 
রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে সরকারের আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আরও পড়ুন
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির অধ্যাপক
গোসলকে কেন্দ্র করে শিক্ষার্থীকে থাপ্পড়, অতঃপর...
রাতজাগা যবিপ্রবির গল্প
নেপালের দুর্যোগে নিহতদের স্মরণে যবিপ্রবিতে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন