‘লিজা আপু মারা গেছে অবহেলায়, কর্মচারীরাও এর চেয়ে ভালো জীবনযাপন করেন’— ঢাবি শিক্ষার্থীর স্ট্যাটাস

আরটিভি নিউজ

শনিবার, ১৬ আগস্ট ২০২৫ , ০২:২২ পিএম


‘লিজা আপু মারা গেছে অবহেলায়, কর্মচারীরাও এর চেয়ে ভালো জীবনযাপন করেন’
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থী আসমা আক্তার লিজার হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর পর অবহেলার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে একই হলের শিক্ষার্থী উম্মে সুহালা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই অভিযোগ করেন।

উম্মে সুহালা তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এখানের কর্মচারীরাও হলের মেয়েদের চেয়ে ভালো জীবনযাপন করেন। হলে এক ডাক্তার থাকেন। যাকে সময়মতো কখনোই পাওয়া যায় না। আজকে আমার হলের লিজা আপু মারা গেলেন, এর পিছনের এক বড় কারণ অবহেলা। লিজা যখন অসুস্থ হন, তখন তাকে স্ট্রোক করার কথা বলার মতো কেউ ছিল না। অ্যাম্বুলেন্স আসতেও অনেক দেরি হয় এবং হলে কোনো স্ট্রেচার ছিল না।

বিজ্ঞাপন

সুহালার অভিযোগ অনুযায়ী, লিজার হার্টে টিউমার, ফুসফুসে পানি এবং শেষে ব্রেইন ইনফেকশন হয়েছিল, অথচ কোনো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছিল না। তিনি আক্ষেপ করে লেখেন, অথচ বছরে কোটি কোটি টাকার স্বাস্থ্যবীমার নামে কি রমরমা ব্যবসা চলে!

এই ঘটনা তার মধ্যে গভীর ট্রমার সৃষ্টি করেছে বলে যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, লিজা ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি হলে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হার্টে টিউমার ও ফুসফুসে পানি ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি মারা যান।

লিজার মৃত্যুর ঘটনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission