ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মা ও ভাগনের সঙ্গে নিভে গেল জাবির স্বপ্নবাজ রাইয়ানের প্রাণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট— একটি ব্যস্ত নদীপথ, প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াতের কেন্দ্র। অথচ সেই ঘাটই বুধবার (২৫ মার্চ) বিকেলে পরিণত হলো এক বিভীষিকাময় মৃত্যুকূপে। বাসডুবির মর্মান্তিক দুর্ঘটনায় ঝরে গেল বহু তাজা প্রাণ। তাদেরই একজন আহনাফ তাহমিদ খান রাইয়ান— একজন স্বপ্নবাজ তরুণ, মেধাবী শিক্ষার্থী, সচেতন সমাজকর্মী; যার জীবনের আলো নিভে গেল হঠাৎই, নির্মমভাবে।

ঈদের ছুটি কাটিয়ে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় শেষে ঢাকায় ফিরছিলেন রাইয়ান। সঙ্গে ছিলেন তার মা রেহানা আক্তার, চিকিৎসক বোন ডা. নুসরাত জাহান খান এবং আদরের ভাগনে, মাত্র আট বছরের ছোট্ট তাজবিদ। কিন্তু সেই ফেরা আর ফেরা হলো না। দৌলতদিয়া ঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা তলিয়ে যায় পদ্মার গভীর জলে— মুহূর্তেই সবকিছু অন্ধকার।

রাইয়ান ও তার মা এবং ছোট্ট তাজবিদ আর ফিরে আসেননি। বেঁচে ফিরেছেন কেবল বোন নুসরাত, কিন্তু তার চোখে এখন অসীম শূন্যতা— একসঙ্গে হারিয়েছেন মা, ভাই ও সন্তানকে।

আহনাফ তাহমিদ খান রাইয়ান ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। মেধা, মনন আর যুক্তির দীপ্তিতে তিনি ছিলেন সহপাঠীদের মধ্যে আলাদা করে চেনা এক নাম। স্কুলজীবন থেকেই বিতর্কচর্চায় জড়িত ছিলেন; জাতীয় পর্যায়ে অংশ নিয়ে কুড়িয়েছেন সাফল্য। বিশ্ববিদ্যালয়েও যুক্ত ছিলেন বিতর্ক আন্দোলনে— যুক্তির আলোয় সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন ছিল তার।

শুধু পড়াশোনা নয়, সামাজিক দায়িত্ববোধেও ছিলেন এগিয়ে। নিরাপদ সড়ক আন্দোলনসহ নানা সামাজিক উদ্যোগে সক্রিয় ছিলেন রাইয়ান। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, সচেতনতা ছড়িয়ে দেওয়া— এসবই ছিল তার জীবনের অংশ। বন্ধুবান্ধব ও সহপাঠীদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার এক নাম।

কিন্তু সেই স্বপ্নবাজ তরুণের জীবন থেমে গেল এক নিমিষে।

দুর্ঘটনার রাতেই মরদেহগুলো পৌঁছে দেওয়া হয় বাড়িতে। পুরো বাড়িজুড়ে তখন শুধু কান্নার শব্দ, স্বজনদের আহাজারি আর অসহায় শোক। কিছুদিন আগেই গত ডিসেম্বর মাসে বাবাকে হারিয়েছিল পরিবারটি। সেই শোক কাটিয়ে ওঠার আগেই আবার এমন নির্মম আঘাত— যেন একের পর এক দুঃখের ঢেউ আছড়ে পড়ছে তাদের জীবনে।

রাজিয়া নামে এক শিক্ষার্থী বলেন, ক্লাস ফাইভ থেকে আমরা একসঙ্গে বিতর্ক করেছি। রাইয়ান ভাই সবসময় বড় কিছু করার স্বপ্ন দেখতেন। এমন একজন মানুষকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি অব্যবস্থাপনার নির্মম ফল।

রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন বলেন, রাইয়ান ছিল অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। সে অর্থনীতিবিদ হতে চেয়েছিল। সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে খুবই সক্রিয় ছিল। তার এই মৃত্যু মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন

একটি সম্ভাবনাময় জীবন, একটি পরিবারের স্বপ্ন— সবকিছুই যেন মুহূর্তেই থেমে গেল দৌলতদিয়ার পানিতে। রাইয়ানের মতো আরও অনেকেই হারিয়ে গেছেন তাদের অদেখা ভবিষ্যৎ, অসমাপ্ত স্বপ্ন নিয়ে।

এই দুর্ঘটনা এখন শুধু একটি পরিবারের শোক নয়, পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া। মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— এই মৃত্যু কি এড়ানো যেত না?

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে হবে, নিতে হবে কঠোর ব্যবস্থা। কারণ, আর কোনো রাইয়ানের স্বপ্ন এভাবে নিভে যাক— এটা কেউই দেখতে চায় না।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুয়েট ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই
শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক একাডেমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 
কুয়েট ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন।
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
তুমুল মারামারিতে রণক্ষেত্র নজরুল বিশ্ববিদ্যালয়, হাসপাতালে ভর্তি ৬
টুর্নামেন্ট চলাকালীন সময়ে অন্য গ্রুপের বল সীমানায় আসার সূত্র ধরে কয়েক দফা সংঘর্ষে জড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ছয় শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তুমুল মারামারিতে রণক্ষেত্র নজরুল বিশ্ববিদ্যালয়, হাসপাতালে ভর্তি ৬
রাবিতে ঢুকে শিক্ষার্থীর মোবাইল টান দিয়ে নিয়ে গেল ছিনতাইকারী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাতে এক শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুই ব্যক্তি। 
রাবিতে ঢুকে শিক্ষার্থীর মোবাইল টান দিয়ে নিয়ে গেল ছিনতাইকারী
‘মারামারির ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু’, আরটিভির সাংবাদিককে হুমকি
পেশাগত দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের মারামারির ভিডিও ধারণ করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আরটিভির সংবাদদাতা আবু তাহেরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।
‘মারামারির ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু’, আরটিভির সাংবাদিককে হুমকি
আরও পড়ুন
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন