চবি নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা কর্মচারী

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:৪৮ পিএম


চবি নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা কর্মচারী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর পালিয়ে গেছেন এক পরীক্ষার্থী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি চবির ফাইন্যান্স বিভাগে নিম্নমান সহকারী হিসেবে কর্মরত। এদিন ওশানোগ্রাফি বিভাগের সেকশন অফিসার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৬৯ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষা শুরুর প্রায় আধঘণ্টা পর মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লিখতে দেখা যায় রফিকুলকে। বিষয়টি নজরে আসলে কক্ষের পরিদর্শক ডেপুটি রেজিস্ট্রার আইরিন পারভিন এবং সহকারী রেজিস্ট্রার মইনুল হোসেন তাকে হাতেনাতে ধরে ফেলেন। তবে ভয়ে মোবাইল ফোন ফেলে কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যান তিনি।

আরও পড়ুন

পরে তার মোবাইল ফোন, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র জব্দ করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে আমাদের এক কর্মচারী ধরা পড়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission