ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সন্ধ্যা নামলেই ৬০ ঘরে বসে মাদকের আসর

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০২:৪০ পিএম
ফরিদপুরের আকোটের চর গুচ্ছগ্রামে গৃহহীনদের পুনর্বাসনের জন্য গড়ে তোলা ঘর। ছবি: আরটিভি

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর গুচ্ছগ্রামের পরিত্যক্ত ৬০টি ঘর এখন মাদকসেবী ও মাদক কারবারিদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা নামলেই এসব ঘরে বসে ইয়াবা ও গাঁজার আসর। গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবন ও কেনাবেচা। মাদক কারবারিরা প্রভাবশালী হওয়ায় ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে সাহস পান না।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গুচ্ছগ্রামের মোট ১৬০টি ঘরের মধ্যে প্রায় ১০০টিতে পরিবার বসবাস করছে। বাকি ৬০টি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যথাযথ তদারকির অভাবে এসব ঘরই এখন মাদকসেবী ও কারবারিদের নিয়মিত আড্ডাখানায় পরিণত হয়েছে।

স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মাদকসেবীরা এসে পরিত্যক্ত ঘরগুলোতে জড়ো হন। শুধু স্থলপথ নয়, পদ্মা নদীর বিভিন্ন চর এলাকা থেকেও নৌকাযোগে তাদের যাতায়াত রয়েছে। নদীপথ ব্যবহার করে সহজেই মাদক আনা-নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাদের ধারণা, নদীপথে ঢাকা জেলার দোহারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মাদক এ অঞ্চলে প্রবেশ করছে।

গুচ্ছগ্রামের বাসিন্দা ইসলাম শেখ বলেন, সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে পরিত্যক্ত ঘরগুলোতে মাদক সেবন করেন। নিরাপত্তার কারণে গ্রামের মানুষ ওইদিকে যেতে ভয় পায়।

স্থানীয় বাসিন্দা আম্বিয়া বেগম বলেন, সন্ধ্যা হলেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছেলে-মেয়েদের বাইরে যেতে দিই না। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, এসব আসরে মূলত ইয়াবা ও গাঁজা সেবন করা হয়। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বেকার যুবকদের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। পাশাপাশি চুরি, ডাকাতি, মারামারি ও অন্যান্য অপরাধও বাড়ছে বলে তাদের দাবি।

আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম ব্যাপারী বলেন, গুচ্ছগ্রামের পরিত্যক্ত ঘরগুলো মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। বিষয়টি মাসিক আইনশৃঙ্খলা সভায় একাধিকবার তুলে ধরেছি। নিয়মিত অভিযান চালানো হলে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় পুলিশি টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ ও নির্মাণকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার প্রধান আসামি অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে তাজমিনের ব্যবহৃত আইফোন।
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আরও পড়ুন
থানা থেকে পালিয়েছেন মাদকের আসরে ধরা পড়া সেই পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ছাত্রদলের
জয়নালের নামে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন গৃহবধূ
ট্রলির জন্য টাকা না দেওয়া ভোগান্তি, হাসপাতালে শিশুর মৃত্যু