শেখ হাসিনার পক্ষে ‘আই ডোন্ট কেয়ার’ ফটোকার্ড পোস্ট, যা করলেন ঢাবি শিক্ষার্থীরা 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০২:৪৬ এএম


শেখ হাসিনার পক্ষে ‘আই ডোন্ট কেয়ার’ ফটোকার্ড পোস্ট, যা করলেন ঢাবি শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির (লাল বৃত্ত)।  ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির। 

বিজ্ঞাপন

এ ঘটনায় সোমবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে লিখেন, লাভলুকে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে। এ জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসিনি আমরা, ২০০০ শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।

বিজ্ঞাপন

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের লিখেন, হাসিনার পক্ষে পোস্ট দেওয়া ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কট। প্রত্যেকটা ইঁদুরকেই গর্ত থেকে টেনে বের করা হবে, ওয়েট।

এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জানা যায়, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের দুই মাস পরও ঢাবির ভিসি অফিসে দায়িত্বে ছিলেন ছাত্রলীগপন্থি হিসেবে পরিচিত পাঁচ কর্মকর্তা-কর্মচারী। পরে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত করা হয়। ওই পাঁচজনের একজন লাভলু মোল্লা শিশির। ছাত্রজীবনে তিনি মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission