ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইবিতে শিশুদের নিয়ে ‘মৌসুমী ফল উৎসব’ ও গাছের চারা বিতরণ

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে প্রায় অর্ধশতাধিক শিশু-কিশোরদের মাঝে আম, কাঁঠাল, লেবু, মেহেগুনীসহ বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ওষধি ১২০টি গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ কর্মসূচি শেষে শিশুদের নিয়ে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়। যেখানে মৌসুমি ফল উৎসবে আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, ড্রাগনফলসহ বিভিন্ন ফলের সমাহার দেখা যায়।

তারারমেলা শাখার পরিচালক খন্দকার আহনাফুজ্জমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ফুলকুঁড়ি আসরের সহকারি প্রধান পরিচালক আশরাফুল ইসলাম, বিজ্ঞান চক্রের পরিচালক মেহেদী হাসান মুন্না, কুষ্টিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক এবং কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আলিমুদ্দিন আলিম।

এ ছাড়া তারারমেলা শাখার সাবেক পরিচালক আহমদ আব্দুল্লাহ, সহকারী পরিচালক মুবাশ্বির আলম, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক ওয়াইসকুরুনী, দপ্তর সম্পাদক ইসমাইলসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

তারারমেলা শাখার পরিচালক খন্দকার আহনাফুজ্জামান বলেন, 'গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে স্বদেশ ভরি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা আজকের এই কর্মসূচির আয়োজন করেছি। এখানে তারার মেলা শাখা থেকে আশে পাশে প্রায় ৩০ টি স্কুলের মাঝে গাছ লাগানো ও চারা বিতরণ করব। এই কর্মসূচির মাধ্যমে আমরা ভবিষ্যত প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা ও সবুজ-শ্যামলী বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ববোধ জাগ্রত করার চেষ্টা করছি। এ বছর তারারমেলা শাখা প্রায় ৫০০০ গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করি এই কার্যক্রম সুন্দরভাবে শেষ হবে।

আরও পড়ুন

ফুলকুঁড়ি আসরের সহকারি প্রধান পরিচালক আশরাফুল ইসলাম বলেন, ফুলকুড়ি আসর শিশুদের বিকাশ নিয়ে পাঁচটি বিভাগে কাজ করে থাকে, যার মধ্যে অন্যতম হলো- কৃষি শিল্প বিজ্ঞান বিভাগ। এই বিভাগের অধিনে প্রতিবছর জুন-জলাই মাসে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। যা শাখা পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে হয়ে থাকে। এ বছরেও এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে শিশু কিশোরদের অংশগ্রহণ করানোর মাধ্যমে তাদেরকে মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। আমাদের প্রত্যাশা এই ছোট ছোট উদ্যোগ একদিন বড় সফলতা নিয়ে আসবে।

তিনি আরও বলেন, আজ যে মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে এর মাধ্যমে আমরা শিশু কিশোরদের মৈসুমী ফলের স্বাদ গ্রহণ করানো ও এর উপকারীতা বোঝানোর চেষ্টা করছি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২১ ঘন্টা পেরিয়ে চুয়েটে ২য় দিনের মতো অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)  উপাচার্য ভবনে এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রানা, চুয়েট ছাত্রদলের সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেক শিক্ষার্থী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত এখনো উপাচার্য ভবন থেকে বের হতে পারেননি তারা।সরেজমিনে গিয়ে দেখা যায় উপাচার্য ভবনে তালা ঝুলছে। গতকাল সোমবার দুপুর ১ টা থেকে অবরুদ্ধ থাকার পর রাত আটটায় চুয়েট শিক্ষার্থীরা নতুন উপাচার্যকে পদত্যাগপূর্বক উপাচার্য ভবন ত্যাগ করার আল্টিমেটাম প্রদান করলেও উপাচার্য এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত নেননি।  ভেতরে আটকে পড়া নতুন উপাচার্য জানান,তার কাছে শিক্ষার্থীদের কোনো লিখিত দাবি নেই তার কাছে। কোনো বক্তব্যও নেই। তারা যদি লিখিত আকারে দেয়, তবে শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসিকে অবহিত করতেন। এছাড়া জানা যায়, অবরুদ্ধ অবস্থায় গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন তার সাথে থাকা দুজন।  এ ব্যাপারে তিনি বলেন, আমার সাথে চারজন এলামনাই সদস্য আছেন, একজন আমার বন্ধু, দুজন বড়ভাই। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রও আছে ৬-৭ জন। তারা আন্দোলন করুক, সমস্যা নাই। কিন্তু আমি দপ্তরে আসলাম নয়টায়, তাঁর দুই-তিন ঘন্টার মধ্যেই এভাবে বিদ্যুৎ, পানি, গ্যাস লাইন বন্ধ করে দেয়াটা অমানবিক। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, গত সোমবার সকাল নয়টার দিকে প্রশাসনিক ভবনের ফটকের তালা ভেঙে চুয়েট ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য। এ খবর পেয়ে শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে ভবন ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন ত্যাগ না করায় দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদ এবং তাকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।  ২২ সেপ্টেম্বর থেকে তাঁরা সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। গতকাল সোমবার তাঁরা অসহযোগ কর্মসূচি ঘোষণা করেন। এ পরিস্থিতিতে প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম, পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। আরটিভি/এসআর
২১ ঘন্টা পেরিয়ে চুয়েটে ২য় দিনের মতো অবরুদ্ধ উপাচার্য
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
আরও পড়ুন
ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসবের আয়োজন
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী