ভূমিকম্প

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ

আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৮:৫২ পিএম


রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ
ফাইল ছবি

ভূমিকম্পে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনায় আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরামর্শ ও উদ্বেগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে, তারা এক সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এদিকে, ডাকসুর জিএস এস এম ফরহাদও বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারকে এই ব্যাপারে কনসার্ন জানিয়েছি; তিনি সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুতই অফিশিয়াল ঘোষণা আসবে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission