ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জাবিতে ক্লাসরুম সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

বৈষম্য নিরসন ও দীর্ঘদিনের ক্লাসরুম সংকটের স্থায়ী সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। একাধিকবার আলোচনা ও আশ্বাসের পরও সংকট নিরসন না হওয়ায় তারা এ কর্মসূচিতে অংশ নেয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে নতুন কলাভবন থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা ‘ইংরেজি বিভাগের রুম কোথায়-প্রশাসন জবাব চাই’, ‘আমাদের প্রতি বৈষম্য কেন-প্রশাসন জবাব চাই’, ‘পড়ালেখার সুযোগ চাই-দিতে হবে দিতে হবে’, ‘ক্লাস করার রুম চাই-দিতে হবে দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

৫০তম আবর্তনের শিক্ষার্থী তাহমিনা বিনতে তৃষা বলেন, ইংরেজি বিভাগের মাস্টার্স পর্যায়ে প্রতি ব্যাচে প্রায় ৯০ জন শিক্ষার্থী রয়েছে। অথচ পুরো বিভাগের জন্য ক্লাসরুম রয়েছে মাত্র আড়াইটি। এই অপ্রতুল রুমে কোনোভাবেই নিয়মিত ক্লাস পরিচালনা সম্ভব নয়।

তিনি আরও অভিযোগ করেন, অন্য বিভাগে ক্লাস নিতে গেলে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে অশোভন ও অপমানজনক আচরণ করা হয়েছে।

“একটি বিশ্ববিদ্যালয়ের সহাবস্থানের পরিবেশে এমন ঘটনা অত্যন্ত লজ্জাজনক,” বলেন তিনি।

শীতকালীন ছুটির পর ক্লাসরুম সংকট সমাধান না হলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে তালা দেওয়ার কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।

একই আবর্তনের আরেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, বিভাগের সভাপতি, অনুষদের ডিন, উপাচার্যসহ প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। আমাদের আশ্বস্ত করা হলেও বাস্তবে কোনো সমাধান হয়নি। ক্লাসরুম সংকট নিরসন না হলে আমরা রেজিস্ট্রার ভবনেই ক্লাস করবো এবং আন্দোলন চালিয়ে যাবো।

৫৩তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতি বলেন, আমাদের আন্দোলনের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা আমাদের ন্যায্য শিক্ষার অধিকার চাই। জাবির অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বিভাগ হওয়া সত্ত্বেও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা আজ ন্যূনতম ক্লাসরুম সুবিধা থেকে বঞ্চিত।

তিনি বলেন, একটি ব্যাচের ক্লাস চলাকালে অন্য ব্যাচের শিক্ষার্থীদের বাইরে অপেক্ষা করতে হয়, যা দীর্ঘদিন ধরে চলমান চরম অনিয়মের উদাহরণ।

আরও পড়ুন

“বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি পেলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি; বরং আশপাশের বিভাগ আমাদের ক্লাসরুম দখল করে নিয়েছে,” অভিযোগ করেন তিনি।

শিক্ষার্থীরা জানান, এর আগেও একাধিকবার আলোচনা, বিক্ষোভ মিছিল ও প্রশাসনের সঙ্গে বৈঠক করা হলেও ক্লাসরুম সংকটের কোনো কার্যকর সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরু সঙ্গে কেনা হল খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরু সঙ্গে কেনা হল খাসিও
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩০ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আগামী ৩০ ও ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ো সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩০ অক্টোবর
আরও পড়ুন
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
জন্মনিয়ন্ত্রক ট্যাবলেটসহ জাবির জঙ্গল থেকে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম