ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জেইউডিও’র দুই দশক, নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
মো. আল লুবান (বাঁয়ে) এবং তাজুন ইসলাম (ডানে)। সংগৃহীত ছবি

যুক্তি ও মেধার অনন্য মেলবন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)’ তাদের পথচলার দুই দশক পূর্ণ করেছে। ২০ বছরের এই গৌরবোজ্জ্বল মাইলফলককে স্মরণীয় করে রাখতে আয়োজিত উৎসবের সমাপনী দিনে সংগঠনটির ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জেইউডিও’র ২০ বছর পূর্তি উৎসবের সমাপনী পর্বে এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সদ্য সাবেক সভাপতি এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী মির্জা সাকি নবগঠিত এই কমিটি ঘোষণা করেন। কার্যনির্বাহী পর্ষদ ২০২৬ এর সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মো. আল লুবান এবং মার্কেটিং বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তাজুন ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন- সহসভাপতি (প্রশাসন): সাদমান কৌশিক, ফার্মেসী বিভাগ, ৫০তম আবর্তন; সহ-সভাপতি (বিতর্ক): সুমাইয়া ইসলাম সামিয়া, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ৫১তম আবর্তন; যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা): ওয়াসিক আহমেদ আপন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৫২তম আবর্তন; যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি): বর্ণ সাহা বিশাল, অর্থনীতি বিভাগ, ৫১তম আবর্তন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ): হাসিব বিন আব্দুল হাই, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ৫২তম আবর্তন।

সাংগঠনিক কাঠামোকে সুসংগঠিত করতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী তানজিল জাহিন জামি এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী নুসরাত জাহান আনিকা। এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ অর্পিত হয়েছে যথাক্রমে- অনুষ্ঠান সম্পাদক: আল নাহিয়ান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, ৫১তম আবর্তন; অর্থ সম্পাদক: শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ, ৫২তম আবর্তন; দপ্তর সম্পাদক: নাজমুল ওয়ারা তালহা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৫২তম আবর্তন; শিক্ষা ও গবেষণা সম্পাদক: দুর্বার শামিত আদি, প্রত্নতত্ত্ব বিভাগ, ৫৩তম আবর্তন; প্রেস ও মিডিয়া সম্পাদক: আফিয়া ইবনাত সামিহা, অর্থনীতি বিভাগ, ৫৩তম আবর্তন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক: রোহান মাহমুদ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, ৫৩তম আবর্তন; প্রচার ও প্রকাশনা সম্পাদক: লামিশা জামান, ইতিহাস বিভাগ, ৫৩তম আবর্তন এবং ইংরেজি সেশন সমন্বয়ক: গোলাম মোর্শেদ আকিব, স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা সায়েন্স বিভাগ, ৫৩তম আবর্তন।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন- বিজয় সাহা, মার্কেটিং বিভাগ, ৫৩তম আবর্তন; শেহওয়া তাহরিম আমিন, অর্থনীতি বিভাগ, ৫৩তম আবর্তন; জান্নাতুল মাওয়া শ্যামন্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৫৩তম আবর্তন এবং আরিফুল ইসলাম সিরাজী, মাইক্রোবায়োলজি বিভাগ, ৫৩তম আবর্তন। সম্মানিত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন- সাইয়্যেদ মু. তাফ হীম, সাবেক সভাপতি, জেইউডিও; সাইমুম মৌসুমী বৃষ্টি, সাবেক সভাপতি, জেইউডিও; মির্জা সাকি, সাবেক সভাপতি, জেইউডিও।

এছাড়া, ছাত্র উপদেষ্টা হিসেবে থাকবেন ফারিম আহসান, সাবেক সাধারণ সম্পাদক, জেইউডিও; লামিয়া ইসলাম প্রত্যাশা, সাবেক সহ সভাপতি (প্রশাসন), জেইউডিও; সাদমান অলীভ, সাবেক সহ সভাপতি (বিতর্ক), জেইউডিও।

ইংরেজি বিতর্কের উৎকর্ষ সাধনে ‘জেইউডিও ইংলিশ ফোরাম’-এর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন- ইংলিশ ফোরাম কো-অর্ডিনেটর: সুমাইয়া ইসলাম সামিয়া, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ৫১তম আবর্তন; মেম্বার সেক্রেটারি: বর্ণ সাহা বিশাল, অর্থনীতি বিভাগ, ৫১তম আবর্তন এবং সেশন কো-অর্ডিনেটর: গোলাম মোর্শেদ আকিব, স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা সায়েন্স বিভাগ, ৫৩তম আবর্তন। ফোরামের সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন হাসিবুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, ৫৩তম আবর্তন; প্রয়াস আহমেদ, আইন ও বিচার বিভাগ, ৫৩তম আবর্তন এবং জান্নাতুন ফারিয়া, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৫৩তম আবর্তন।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আহসান এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান। এছাড়াও উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনা প্রদান করছেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো: জাকির হোসেন এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ প্রদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোঃ জামাল উদ্দীন রুনু।

এছাড়াও ১৮ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের বিতর্কের প্রস্তাব ছিল ‘এই সংসদ মনে করে গণভোটে হ্যা ভোটের জয়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব৷’’ চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগ। সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ কে হারিয়ে তারা এ গৌরব অর্জন করে। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ ডিবেটার অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন। এছাড়া ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তাসফিকুর রশিদ তূর্য৷ ইংরেজি বিতর্কের চ্যাম্পিয়ন দল নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং রানার্স আপ অর্থনীতি বিভাগ। ফাইনালিস্ট হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগ এবং আইন ও বিচার বিভাগ। অর্থনীতি বিভাগের ফারিম আহসান এবং প্রত্নতত্ত্ব বিভাগের জুনায়েদ জাহিন ডিবেটার অব দ্য টুর্নামেন্ট এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মোর্তাজা নুর ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা সম্মাননা প্রদান করা হয়। ‘বর্ষসেরা বিতার্কিক’ নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী ফারিম আহসান এবং ‘বর্ষসেরা সংগঠক’ হিসেবে ভূষিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী সাদমান অলীভ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য ‘বর্ষসেরা সাংবাদিক’ সম্মাননা পেয়েছেন ইনসাইট ঢাকা-র ক্যাম্পাস কোরেসপন্ডেন্ট ও নৃবিজ্ঞান বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী তানজিল হোসাইন সাকিব।

একইসাথে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে গত ০৯ ও ১০ জানুয়ারি দুইদিনব্যাপী অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে সেলিম আল দীন মুক্তমঞ্চে 'আভাস' ব্যান্ডের কনসার্টসহ, প্রদর্শনী বিতর্ক, শিশুদের জন্য চিত্রাঙ্কন, প্রীতি ক্রিকেট ম্যাচ, প্রীতিভোজ এবং কেক কাটার মাধ্যমে পুরো আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পশু জবাই নিয়ে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তির বিষয়ে দুঃখ প্রকাশ জবি প্রশাসনের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার আহ্বানকে কেন্দ্র করে সৃষ্ট ভুল-বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসে পশু জবাইসহ যেকোনো অনুষ্ঠান উদ্‌যাপনের অধিকার সবার রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বক্তব্যে প্রশাসনের এ অবস্থান জানানো হয়। বক্তব্যে বলা হয়, গত ১২ অক্টোবর রাতে ক্যাম্পাসে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ভুল-বোঝাবুঝি দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উদ্যোগে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই বিষয়টির সমাধান করা হয়। পরদিন পারস্পরিক আলোচনা ও বক্তব্যের মাধ্যমে বিষয়টি আরও সন্তোষজনকভাবে সমাধান করা হয়। এদিকে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ে। এ অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে প্রশাসনের অবস্থান স্পষ্ট করা হয়। প্রশাসনের বক্তব্যে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ অক্টোবর ক্যাম্পাসে পশু জবাইয়ের সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিবেচনায় নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি বা ধর্মীয় সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এড়াতে সবাইকে এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানান প্রক্টর। তবে তাঁর এ আহ্বানকে কেন্দ্র করে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসে পশু জবাইসহ যেকোনো অনুষ্ঠান উদ্‌যাপনের অধিকার সবার রয়েছে। তবে একটি উদ্‌যাপন যেন অন্য কোনো উদ্‌যাপনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরটিভি/টিআর
পশু জবাই নিয়ে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তির বিষয়ে দুঃখ প্রকাশ জবি প্রশাসনের
গরু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে বিক্ষোভ, চলছে গরুভোজের প্রস্তুতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে প্রথমে শুক্রবার (১৬ অক্টোবর) ক্যাম্পাসে গরুভোজের কর্মসূচি দিলেও পরে তা এগিয়ে আগামীকাল করার ঘোষণা করেছেন তারা। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ বিক্ষোভে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।  বিক্ষোভকারীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘হিন্দুত্ববাদী আগ্রাসন রুখে দাও’, ‘তোমার আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ এবং ‘বিজেপির দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এদিকে, প্রশাসনের নির্দেশনার প্রতিবাদে প্রথমে শুক্রবার হলেও পরে একদিন এগিয়ে বৃহস্পতিবার গরুভোজ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। এ জন্য ইতিমধ্যে অর্থ সংগ্রহ শুরু হয়েছে। আয়োজকদের দাবি, এ পর্যন্ত প্রায় এক লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে জনপ্রতি ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। উল্লেখ্য, গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে গরুর মাংসের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে রান্নার সময় মন্দিরের ইট ব্যবহারের অভিযোগ তোলেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।  তবে আয়োজকদের দাবি, ইটগুলো মন্দিরের বলে জানার পর তাঁরা সেগুলোর ব্যবহার বন্ধ করেন এবং রান্নার স্থান পরিবর্তন করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।  বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। আরটিভি/এসআর    
গরু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে বিক্ষোভ, চলছে গরুভোজের প্রস্তুতি
খুবিতে রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৭ বিজ্ঞান শিক্ষক
গবেষণা ক্ষেত্রে অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ৭ জন শিক্ষক। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গবেষণাকর্মের মূল্যায়নের ভিত্তিতে জীব বিজ্ঞান স্কুলের উদ্যোগে প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড দেওয়া হলো।
খুবিতে রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৭ বিজ্ঞান শিক্ষক
চীন সফরে চবির ভিসি ও দুই প্রোভিসি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান ও দুই উপ-উপাচার্যসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে গেছেন।
চীন সফরে চবির ভিসি ও দুই প্রোভিসি
খুবিতে জলবায়ু সাংবাদিকতা ও এআইয়ের নৈতিক ব্যবহারবিষয়ক ফেলোশিপের সমাপনী
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে জলবায়ু সাংবাদিকতা ও সংবাদকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহারবিষয়ক ছয় মাসের ফেলোশিপ সম্পন্ন হয়েছে।  দৃক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট জার্নালিজম অ্যান্ড এথিক্যাল এআই ইন নিউজরুম ফেলোশিপ-২০২৬’-এর সমাপনী ও প্রকল্প প্রদর্শনী বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, পদ্মার এপারে বিশাল জনবসতি থাকলেও এ অঞ্চল বরাবরই অবহেলিত। জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে এবং মিঠাপানির প্রবাহও কমে গেছে। খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান উপাচার্য। শিক্ষার্থীদের হাতে-কলমে সাংবাদিকতা শেখার সুযোগ তৈরি করায় দৃক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ের কারণে অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সাংবাদিকতা একটি সম্মানজনক ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশার মাধ্যমে মানুষের জীবনের নানা গল্প উঠে আসে। তথ্যপ্রযুক্তির এ যুগে সংবাদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সাংবাদিকতা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই এআইয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পেশাগত নীতি-নৈতিকতা বজায় রাখতে হবে। দৃকের প্রতিষ্ঠাতা, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আজকের খুলনা আগের তুলনায় ভিন্ন রূপ ধারণ করেছে। ফেলোরা সাংবাদিকতার প্রচলিত ধারার বাইরে গিয়ে মানুষের গল্প তুলে ধরেছেন। তাঁদের কাজে মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা একটি ভিন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। সেই বাংলাদেশ গড়তে সৎ ও সাহসী সাংবাদিক প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মনের বিকল্প হতে পারে না এ বিষয়টি উপলব্ধি করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের মানুষের আস্থা অর্জন করতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান মো. মাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন। ফেলোদের পক্ষে বক্তব্য দেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী নওরিন হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক সারা মনামী হোসেন। অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের পক্ষ থেকে দৃকের প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলমকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে পরিবেশ ও জলবায়ু সাংবাদিকতাবিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, ফেলো এবং দৃক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর  
খুবিতে জলবায়ু সাংবাদিকতা ও এআইয়ের নৈতিক ব্যবহারবিষয়ক ফেলোশিপের সমাপনী
আরও পড়ুন
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
জন্মনিয়ন্ত্রক ট্যাবলেটসহ জাবির জঙ্গল থেকে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম