ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেতাকে মারধরের অভিযোগ

গবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:৩৬ এএম
আহত ছাত্র সংসদ নেতা মনোয়ার হোসেন অন্তর। ছবি: সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক মনোয়ার হোসেন অন্তরকে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মিলে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।

সোমবার (৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

‎ঘটনার পর অন্তরকে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সাভারস্থ একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

‎ভুক্তভোগী মনোয়ার হোসেন অন্তর বলেন, গত বৃহস্পতিবার আমার জরিমানা বিষয়ক চিঠি আসে। আজ (সোমবার) সকাল ১০টায় বন্ধুসহ কয়েকজন প্রশাসনিক ভবনে যাওয়ার সময় সিএসই বিভাগের মেহেদী (৩য় বর্ষ) এবং ফার্মেসীর শিহাব (৪র্থ বর্ষ) আমাকে ডাক দেয় এবং উগ্রভাবে কথা বলে। আমি পাত্তা না দিয়ে এগিয়ে যাই। তবে ক্যান্টিন বিষয়ক কথা বলবে বলে ডেকে নিয়ে পরবর্তীতে অশ্লীল এবং উগ্রভাবে কথা বলতে শুরু করে।

‎তিনি আরও বলেন, তারা আমাকে ক্যান্টিন সম্পাদক পদ থেকে পদত্যাগ করার জন্য বারবার বলতে থাকে। পরবর্তীতে প্রশাসনিক ভবনে উপাচার্য স্যারের সঙ্গে সাক্ষাৎ করে ফেরার সময় তারা দুজন আমাকে টেনে-হিচড়ে মাঠে নিয়ে যায় এবং আমার ওপর হামলে পড়ে। এ সময় তারা ‘আমাদের নিয়ে ভিডিও বানানোর শাস্তি কি হতে পারে দেখ’ বলতে থাকে।

আরও পড়ুন

‎ঘটনার সময় নিকটস্থ এলাকায় উপস্থিত ছিলেন প্রক্টরিয়াল বডির সদস্য সুজন মাহমুদ।

তিনি বলেন, আমিসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উপাচার্য স্যারের সঙ্গে কথা বলা শেষ করে নিচে আসছিলাম। তখন অন্তর আমার কাছে আসে এবং রিসার্চ নিয়ে কিভাবে কাজ করা যায়, সে নিয়ে কথা হচ্ছিল। কথা চলাকালীন সময়ে অভিযুক্ত মেহেদী তাকে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। আমিও চলে আসতে থাকি৷ কিছুক্ষণ পরে হামলার কথা শুনে দ্রুত সেখানে গিয়ে অন্তরের মাথায় পানি ঢেলে দ্রুত চিকিৎসার জন্য শিক্ষার্থীদের আহ্বান করি, যেন তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, তারা সবাই আমার শিক্ষার্থী। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত করা হবে।

‎ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষার্থী মেহেদী কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে আরেক অভিযুক্ত শিক্ষার্থী শিহাব বলেন, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের একটি আন্দোলনে অন্তর কোনো প্রকার প্রমাণ ছাড়াই আমার ওপর ক্যান্টিনের বিষয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ দেয়। আজ (সোমবার) উপাচার্যের কক্ষে নতুন করে বিষয়টা নিয়ে আলোচনা হলে তাকে নিচে ডেকে চাঁদা চাওয়ার বিষয়ে প্রমাণ আছে কি না, জানতে চাই।

‘তবে সে তখন সুন্দর ভাষায় কথা না বলে তুই-তুকারি করে এবং নাম ধরে কথা বলে। যেহেতু আমি তার সিনিয়র, তার ব্যবহার আমার ভালো না লাগায় তাকে দুইটা থাপ্পড় দিই।’ বলেন শিহাব।

এ বিষয়ে গকসুর সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, বিশ্ববিদ্যালয়ে মারামারির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কনক চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারির বিষয়টি আমরা অবগত। ভুক্তভোগী শিক্ষার্থী বা তার পক্ষের কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি গবিসাস কার্যালয়ে হামলার ঘটনায় অভিযুক্ত মেহেদীসহ কয়েকজন একটি জানালার কাঁচ ভাঙচুর করেছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
আরও পড়ুন
জিন্নাহর ছবি ভাঙচুর করা কে এই ঢাবি শিক্ষার্থী?
চাঁদা না পেয়ে ঠিকাদারকে পিলারে বেঁধে মারধরের অভিযোগ
‘রগ কেটে ইতিহাস তৈরি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন গকসুর এজিএস
মেধার যথাযথ বিকাশে প্রয়োজন মানসম্মত শিক্ষা কাঠামো: শিক্ষামন্ত্রী