আবু সাঈদের রক্তের মাধ্যমে এদেশে ফ্যাসিস্ট মুক্ত যাত্রা শুরু হয়: ইবি ভিসি

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৪:৪২ পিএম


আবু সাঈদের রক্তের মাধ্যমে এদেশে ফ্যাসিস্ট মুক্ত যাত্রা শুরু হয়: ইবি ভিসি
ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেছেন, আবু সাঈদ তার বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় করার যাত্রা শুরু করেছিল।

এদিন আবু সাঈদ শহীদ হওয়ায় বাংলাদেশ সরকার এই দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে। তারই প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্যোগ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনটিকে ঘিরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, জুলাই-আগস্টকে কেন্দ্র করে পুরো সময়ব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে, তারই অংশ হিসেবে আমরা আজকে এ দিনটি পালন করছি। আবু সাঈদসহ যারা জুলাই-আগস্টে আত্মাহুতি দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি ও সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, আমরা আশা করি আজকের এই দিনে আমাদের সকল কর্মী, পেশাজীবী সকল মতভেদ, দুঃখ ভুলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে একাত্মতা ঘোষণাকারীদের সেই কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে।

আরও পড়ুন

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এছাড়া উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, শহীদ আনাস হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল কাদেরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এদিকে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission