আজীবন সম্মাননা পাচ্ছেন জুয়েল আইচ ও রোজিনা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৪:৪৫ পিএম


আজীবন সম্মাননা পাচ্ছেন জুয়েল আইচ ও রোজিনা
ছবি: কোলাজ

একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও ইউনিসেফের শুভেচ্ছাদূত জুয়েল আইচ এবং ঢাকাই চলচ্চিত্রের আশির ও নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি আয়োজিত ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে তাদের ওই সম্মাননা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে ওই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে। এছাড়াও অনুষ্ঠানে জিটিভির প্রধান সম্পাদক ইকবাল করিম নিশান ও বিশিষ্ট নৃত্য নির্দেশক ইভান শাহরিয়ার সোহাগকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। অ্যাওয়ার্ড প্রদান শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশসেরা নৃত্য ও সংগীতশিল্পীরা পারফর্ম করবেন।

স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি খন্দকার আছিফুর রহমান জানান, ইতিমধ্যে প্রোগ্রামের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, চলচ্চিত্র ও টিভি অভিনেতা-অভিনেত্রী, সংগীত, নৃত্য, মডেল, ব্যবসায়ী, উদ্যোক্তা, ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ৩০ জন ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

বিজ্ঞাপন

স্টার বাংলাদেশ মিডিয়ার সাধারণ সম্পাদক হযরত আলী হিরু জানান, অনুষ্ঠানে দুইজন সম্মানিত ব্যক্তিকে আজীবন সম্মাননা ও বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়ক আব্দুন নূর সজল, চিত্রনায়ক মামনুন ইমন, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, রাজ রিপা, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, অভিনেতা সৈয়দ শুভ্র, নৃত্যশিল্পী মিম চৌধুরী, নিকি আহমেদ, সংগীতশিল্পী লুইপা, আকিব বিন আখতার, আতিয়া আনিশা, ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক, মডেল সৈয়দ রুমা, উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা, স্টাইলিস্ট কোরিওগ্রাফার গৌতম সাহা, ফ্যাশন ডিরেক্টর এডলফ খান, নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের ক্রাইম রিপোর্টার মাসুদা লাবণী ও সিনিয়র ফটো সাংবাদিক কাজল হাজরাকে ইতিমধ্যে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission