এবার ওটিটিতে আসছে ‘সাইয়ারা’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ , ০৪:১২ পিএম


এবার ওটিটিতে আসছে ‘সাইয়ারা’
ছবি: সংগৃহীত

টানা তিন সপ্তাহ বক্স অফিস মাতানোর পর এবার ওটিটিতে অবমুক্ত করার ঘোষণা দিলো মোহিত সুরির পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘সাইয়ারা’। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ওটিটিতে দেখা মিলবে ‘সাইয়ারা’র। 

ছবিটি ইতোমধ্যে প্রমাণ করে দিয়েছে যে, বড় বাজেটের সুপারস্টারদের ছবিই শুধু নয় একটি সুন্দর গল্প আর বলিষ্ঠ অভিনয়ও শত শত কোটি টাকার ব্যবসা করতে পারে। 

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শক উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সিনেমা হলের ভেতরের নানা আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। শুধু সাধারণ দর্শকই নয়, বলিউডের বড় তারকারাও ছবিটির প্রশংসা করেছেন। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন আহান পান্ডে এবং অনীত পান্ডা। 

MV5BOTk4MmVmNTctMjgxYy00MTYxLTg2MzYtNDc3ODNhOGQ2ZDk4XkEyXkFqcGc@._V1_QL75_UX500_CR0,26,500,281_

নির্মাতা জানান,  যারা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারেননি, তাদের জন্যই ওটিটি প্ল্যাটফর্মে ছাড়া হচ্ছে সাইয়ারা। আর খবরটি প্রকাশ করেছেন যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা। 

তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে নিশ্চিত করেছেন যে, রাতারাতি তারকা বনে যাওয়া আহান পান্ডে এবং অনীত পান্ডার ছবি ‘সাইয়ারা’ খুব শিগগিরই মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। একইসঙ্গে তিনি প্রকাশ করেছেন ছবিটির মুক্তির তারিখও।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission