দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উইঠা গেল: মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ , ০৫:৫৭ পিএম


দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উইঠা গেল: মৌসুমী হামিদ
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক যুগ ধরে শোবিজে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী ও মডেল মৌসুমী হামিদ। নাটক, সিনেমা ও ওটিটি—তিনটি মাধ্যমেই দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়তা পেয়েছেন; ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন মৌসুমী।

বিজ্ঞাপন

কাজের পাশাপাশি সামজিকমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। প্রকাশ করেন নিজস্ব সুখ, দুঃখ, ক্ষোভ। এবার অভিনেত্রী দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থার হারানোর কথা জানিয়ে হতাশা প্রকাশ করলেন। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন মৌসুমী। সেখানে তার সঙ্গে এক ব্যক্তিকে দেখা গেছে। পোস্ট অনুযায়ী তিনি অভিনেত্রীর চাচা। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

নিজের ওই পোস্টে মৌসুমী লিখেছেন, সুস্থ মানুষটারে মাটি দিয়া আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। আত্মার শান্তিকামনা করি কাকু। তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে, ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থাকো। আমিও হয়তো শিগগিরই আসতেছি। আমারা একসাথেই আবার চিল করব সুন কাকু।

সবশেষে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মৌসুমী লিখেছেন, এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উইঠা গেল। চিরতরে।

বিজ্ঞাপন

এদিকে অভিনেত্রী মৌসুমীর ওই পোস্টে অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission