ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, সবশেষ যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ০৭:০৩ পিএম


ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, সবশেষ যা জানা গেল
ছবি: সংগৃহীত

প্রখ্যাত চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ অবস্থায় আছেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। সপ্তাহে পাঁচ দিন নিয়মিত রেডিওথেরাপি নিচ্ছেন তিনি। বিষয়টি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার জামাতা আরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

জানা গেছে, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভুগছেন। গত ছয় মাস ধরে লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। পাশে রয়েছেন একমাত্র মেয়ে ইসরাত জাহান ও পরিবারের অন্য সদস্যরা।

এদিকে, ‘নিরাপদ সড়ক চাই দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  পূর্ব লন্ডনে অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দোয়া মাহফিল শেষে আরিফুল ইসলাম জানান, শনিবার ও রোববার বাদে সপ্তাহে পাঁচ দিন বাসা থেকে হাসপাতালে গিয়ে টার্গেট রেডিওথেরাপি নিচ্ছেন তিনি। চিকিৎসকরা আশাবাদী, ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে।

ইলিয়াস কাঞ্চনের সহ-অভিনেত্রী ও লন্ডনপ্রবাসী শিল্পী সোনিয়া নিয়মিত তার খোঁজ নিচ্ছেন। তিনি বলেন, চিকিৎসকেরা তাকে এখন কম কথা বলতে বলেছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি।

বিজ্ঞাপন

ইলিয়াস কাঞ্চন শুধু অভিনয় নয়, দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য ভক্ত-অনুরাগীসহ দেশজুড়ে দোয়া চলছে।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission