শাকিব-বুবলীর গোপন বিয়ের আয়োজন কেমন ছিল, জানালেন অভিনেত্রী নিজেই  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০২:২৮ পিএম


শাকিব-বুবলীর গোপন বিয়ের আয়োজন কেমন ছিল জানালেন অভিনেত্রী নিজেই  
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা শবনম বুবলী। শাকিব খান ইস্যুতে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। সম্প্রতি রাজধানীতে এক ফ্যাশন ইভেন্টে রাজকীয় বধূবেশে হাজির হয়ে আবারও সবাইকে চমকে দিলেন তিনি। অনুষ্ঠানে কথা বলতে গিয়ে উঠে আসে তার বিয়ের দিনের অজানা গল্প, ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা বিষয়।

সাংবাদিকদের প্রশ্নে নিজের বিয়ের দিনের অভিজ্ঞতা শেয়ার করে বুবলী বলেন, আমার বিয়ের সাজ খুব সাধারণ ছিল। মিডিয়ায় কাজ করার কারণে অনেক কিছু গোপন রাখতে হয়েছিল। অনুষ্ঠানটাও হয়েছিল ছোট পরিসরে, একদম ঘরোয়াভাবে। 

বিয়েবাড়ির খাবার প্রসঙ্গে জানালেন আরেকটি অজানা তথ্য। সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে কোনও ডায়েট মানেন না তিনি।

বুবলীর কথায়, বিয়েবাড়িতে ঢুকেই চোখ খাবারের দিকে যায়। আর মজার ব্যাপার হলো আমার আর শাকিবের পছন্দ প্রায় এক। আমরা দুজনেই মাছ আর সবজি খুব পছন্দ করি।

shakib-bubly-family_1764401212

অন্যদিকে, ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বলে জানান বুবলী। শাকিব খানও নাকি ছেলেকে বলেছেন, পছন্দের মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। এ নিয়ে বাবা–ছেলের হাসিঠাট্টা নাকি বুবলী বেশ উপভোগ করেন। 

ভবিষ্যতে ছেলের বউয়ের সঙ্গে কেমন সম্পর্ক চাই এমন প্রশ্নে বুবলী বলেন, আল্লাহ চাইলে আমি ছেলের বউয়ের বন্ধু হতে চাই। একসঙ্গে রান্না করব, আড্ডা দেব, ঘুরতেও যাব। শাশুড়ি–বউ নয়, যেন বন্ধু বান্ধবীর মতো সম্পর্ক হয়। 

এদিকে শুটিং–প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন নায়িকা। হাতে আছে ‘শাপলা শালুক’, ‘ঢাকাইয়া দেবদাস’–এর মতো আলোচিত প্রকল্প। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission