চলচ্চিত্র প্রদর্শক সমিতির নতুন সভাপতি উজ্জল সাধারণ সম্পাদক সম্রাট

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০১:০৫ পিএম


চলচ্চিত্র প্রদর্শক সমিতির নতুন সভাপতি উজ্জল সাধারণ সম্পাদক সম্রাট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আওলাদ হোসেন উজ্জলকে সভাপতি এবং শরফুদ্দিন এলাহী সম্রাটকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন সাধারণ প্রদর্শকরা। ফলে তাদের নেতৃত্বে এই কমিটি আগামী ২০২৬-২০২৭ সালের জন্য দায়িত্ব বুঝে পেলেন। 

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই মেয়াদে সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল (স্বপ্নপুরী সিনেমা হল) সভাপতি নির্বাচিত হন। অপরদিকে সাবেক সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট (ঝুমুর) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। উল্লেখ্য সম্রাট প্রদর্শক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীরঙ্গনা সখিনার প্রযোজক কুদরত এলাহী পনিরের ছেলে।

কমিটিতে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন (সাথী সিনেমা হল) সিনিয়র সহসভাপতি এবং আমির হামজা (নিউ গুলশান সিনেমা হল) সহসভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নেন। 

বিজ্ঞাপন

নবনির্বাচিত কমিটিতে সম্পাদকীয় পর্ষদে রয়েছেন- মো. খুরশিদ আলম, নাছরিন আকতার, আব্দুল মতিন প্রধান, আর এম ইউনুছ রুবেল, মো. আজগর হোসেন, বিল্লাল হোসেন এবং ঈশা খান। 

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- আলমগীর সিকদার লোটন, জিয়াউল ইসলাম, ইসপা খায়রুল হক এবং খন্দকার আশরাফুল ইসলাম। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission