বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট, মঞ্চ মাতাবেন যারা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০২:৫৪ পিএম


বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট, মঞ্চ মাতাবেন যারা
ছবি: সংগৃহীত

বিজয়ের ৫৪তম বার্ষিকী উদযাপনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সোহরাওয়ার্দী উদ্যানে চলছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’। যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা সেসব লাখো বীর সেনাদের স্মরণ করা হচ্ছে এই উৎসবে।

বিজ্ঞাপন

উৎসবের দ্বিতীয় দিনে সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় শুরু হবে বিজয় দিবস কনসার্ট। যেখানে মঞ্চ মাতাবে ৭টি ব্যান্ড। তারা হলো ‘শিরোনামহীন’, ‘লালন’, ‘বাংলা ফাইভ’, ‘আফটারম্যাথ’, ‘এফ মাইনর’, ‘ফিরোজ জং’ ও ‘টঙের গান’। এ ছাড়া একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন ফারজানা ওয়াহিদ সায়ান ও ফারিয়া ইলা লালালা।

এদিকে, মুক্তিযুদ্ধের সময়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সেখান থেকে শিল্পীরা দেশ, মুক্তি ও স্বাধীনতার গান ছড়িয়ে দিয়েছিলেন সবার কাছে। সেসব গান সে সময়ে উৎসাহ-উদ্দীপনা জাগিয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ে।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে দেশজুড়ে শিল্পকলা একাডেমির সব শাখায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পীরা।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission