নানাকে খুঁজে পেতে অভিনেত্রী হিমির পোস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৫৯ পিএম


নানা খুঁজে পেতে অভিনেত্রী হিমির পোস্ট
ছবি: কোলাজ

খুব অল্প সময়েই ছোট পর্দার প্রিয় মুখ হয়ে উঠেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। সেই যে ছোটবেলা থেকে নাচ, গান, আবৃত্তির মধ্যেই বিচরণ করেছেন তিনি। এরপর বড় হয়ে মডেলিংয়ের পর নাম লেখান অভিনয়ে। মেধা আর সাবলীল অভিনয় দিয়ে খুব অল্প সময়েই নিজের শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তবে ঘটে গেছে একটি দুর্ঘটনা। খুঁজে পাওয়া যাচ্ছে না হিমির নানা রহমত উল্লাহ খানকে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়ে গেছেন তিনি। খবরটি হিমি তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।

Capture

বিজ্ঞাপন

হিমি লেখেন, হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি। 

তিনি বলেন, আমার নানা ডিমেনশিয়ার রোগী। কোনো ঠিকানা মনে করতে পারেন না। ফজরের ওয়াক্ত থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। মামারা খুঁজছেন। মাইকিং করা হচ্ছে এলাকায়।

বিজ্ঞাপন

হিমি আরও বলেন, আগেও এরকম হয়েছে। দেখা গেছে অন্য আত্মীয়ের বাসায় চলে গেছেন। পরে খুঁজে পাওয়া গেছে। কিন্তু এবার আশপাশে সম্ভাব্য জায়গাগুলো খোঁজ করা হয়েছে। কোথাও পাওয়া যায়নি। এখন থানায় জানাতে যাচ্ছে বাড়ি থেকে। আমিও ভাবলাম সামাজিকমাধ্যমে বিষয়টি জানাই।

এদিকে হিমির সহকর্মীদের অনেকেই অভিনেত্রীর হারানো বিজ্ঞপ্তির পোস্ট শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission