নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম দুটি সিজনে কাবিলা, হাবু, পাশা, শুভদের পাশাপাশি নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। চরিত্রটি নিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন। কিন্তু তৃতীয় ও চতুর্থ সিজনে অন্যান্য চরিত্র থাকলেও ছিলো না নেহাল!
তখন থেকেই অনেকেই বলছিলেন, নেহাল চরিত্রটিকে তারা ‘মিস’ করছেন! সেই দর্শকদের জন্যই যে হঠাৎ চমক লাগা খবর দিলেন অমি!
প্রচারে থাকা ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন ৫-এর আসন্ন পর্বগুলোতে দেখা যাবে নেহাল ওরফে তৌসিফ মাহবুবকে।
মঙ্গলবার (৯ সেপ্টম্বর) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। যেখানে তৌসিফ মাহবুবসহ উপস্থিত ছিলেন কাজল আরেফিন অমি, বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জুসহ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যান্য শিল্পীরা।
বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। এছাড়া প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যার্টফমে একসঙ্গে আটপর্ব করে দেখা যাচ্ছে।
আরটিভি/এএ




